নজরবন্দি ব্যুরোঃ ‘বহিরাগত’ ইস্য়ুতে তৃণমূলকে পাল্টা আক্রমণ ধনকড়ের। সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগেই দুই দলের মধ্যে শুরু হয়েছে বাকবিতণ্ডা। এর মধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতাদের ‘বহিরাগত’ বলে আক্রমণ শানাচ্ছে শাসক শিবির। কয়েকদিন আগেই এবিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বহিরাগতদের বাংলা দখল করতে দেব না’’।
আরও পড়ুনঃ লক্ষ্য ২১ এর নির্বাচন জয়, বঙ্গ সফরে ফের অমিত শাহ।


আর যা নিয়ে রীতিমতো উত্তপ্ত বঙ্গ রাজনীতি। এ প্রসঙ্গে ধনকড়ের আক্রমণ ‘‘বুঝতে পারছি না, কোন দৃষ্টিকোণ থেকে একজন ভারতীয় নাগরিককে বহিরাগত বলা হচ্ছে। যাঁরা এটা বলছেন, তাঁদের ভারতীয় সংবিধান পড়তে ও বুঝতে পরামর্শ দেব’’। উল্লেখ্য়, একুশে বাংলা দখলে মরিয়া বিজেপি। প্রতি মাসেই এ রাজ্য়ে বিজেপি শীর্ষ নেতৃত্বের আসা-যাওয়া লেগে রয়েছে। জে পি নাড্ডা, অমিত শাহরা প্রায়শই বাংলায় আসছেন।
বাংলায় বিজেপির সংগঠনে নজর দিতে সম্প্রতি ৫ কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই অবস্থাতে ‘বহিরাগত’ বলে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল। আর তাতেই সরগরম রাজ্য় রাজনীতি। এ ইস্য়ুতে রাজ্য়পাল ফের সরব হলেন, তাতে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
‘বহিরাগত’ ইস্য়ুতে তৃণমূলকে পাল্টা আক্রমণ ধনকড়ের। অন্য়দিকে, মমতা সরকারকে বিঁধে রাজ্য়পাল বলেন, ‘‘দেশ একদিকে চলছে, আর বাংলা অন্য়দিকে’’। তাঁর অভিযোগ, কেন্দ্রের প্রকল্প থেকে রাজ্য়ের মানুষকে বঞ্চিত করছে মমতা সরকার। মুখ্য়মন্ত্রীকে নিশানা করে ধনকড় বলেছেন, ‘‘কৃষকদের আন্দোলনকে সমর্থন করছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এদিকে, রাজ্য় সরকারের জন্য় বাংলার কৃষকরা ভুগছেন’’।









