নজরবন্দি ব্যুরোঃ নীল চাঁদের মোহময় রূপ, আগামী ৩১ সে অক্টোবর এক অতি মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব। তেমনই সুখবর দিলো জ্যোতির্বিজ্ঞান মহল। যেদিন পূর্ণিমা আকাশে হলুদ চাঁদের বদলে জ্বলজ্বল করবে নীল রঙের চাঁদ।
আরও পড়ুনঃ ফের ট্যাক্সি ধর্মঘট,আগামী ২১ সেপ্টেম্বর


সবথেকে বড় সুখবর পৃথিবীর সমস্ত টাইম জোন অর্থাৎ বিশ্বের সমস্ত কোনা থেকে দেখা যাবে এই দৃশ্য। যে ঘটনা ৩০ বছরে একবার গোটা বিশ্বের মানুষ একসাথে দেখতে পান।
যদিও মহাকাশে এ ঘটনা ঘটে ১৯ বছর অন্তর. যদিও তা দৃশ্যমান হয় না। তবে এবার সেই অপূর্ব দৃশ্যের সাক্ষী থাকতে পারবে গোটা বিশ্ব।
নীল চাঁদের মোহময় রূপ, দীর্ঘ বেশ কিছুক্ষণ এই দৃশ্যমান হবে বলেও জানিয়েছে বিজ্ঞানীরা। মহাজাগতিক এই ঘটনা ফের ঘটবে ২০৩৯ সালে। এখন গোটা বিশ্বের অপেক্ষা ৩১ সে অক্টোবরের।









