এবার থেকে বাস ভাড়া ধার্য্য করবে বিশেষ কমিটি! নতুন সিদ্ধান্ত পরিবহন দপ্তরের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এবার থেকে বাস ভাড়া ধার্য্য করবে বিশেষ কমিটি! প্রায় প্রতিদিনই বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম। আর এই দাম বৃদ্ধির জন্যই প্রভাব পড়ছে  পরিবহন ব্যবস্থায়। বাস মালিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ভাড়া বৃদ্ধির জন্য। কিন্তু সরকার সেই ভাড়া বৃদ্ধি নিয়ে খুব একটা মাথা ঘামাননি ফলে বিভিন্ন জায়গায় ভাড়া বিভিন্ন রকম ভাবে নিচ্ছেন বাস মালিকরা আর এই লকডাউনে সেটাই হয়ে গেছে বাস্তব ছবি।

আরও পড়ুনঃ ১৫ মিনিটে শাহ-বৈঠক সারলেন শুভেন্দু, দিলীপ জানেন না তিনি কেন দিল্লিতে!

কিন্তু এবার এই বাস ভাড়া বৃদ্ধি নিয়ে এক বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার থেকে বাস ভাড়া বৃদ্ধি নিয়ে বা বাসভাড়া বাড়ানোর দায়িত্ব থাকবে এক বিশেষ কমিটির উপর। গতকাল পরিবহন ভবনে আধিকারিকদের সঙ্গে বৈঠক করার পরেই এই সিদ্ধান্তের কথা জানান পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। কারা থাকবে এই কমিটিতে? মন্ত্রী জানান এই কমিটিতে যেমন থাকবে আধিকারিকরা যেমন থাকবে বাস মালিকরা তেমনি যাত্রীদের পক্ষ থেকেও প্রতিনিধি থাকবে আর এই কমিটি আলোচনা করে ভাড়া বৃদ্ধির ব্যাপারটা মূল্যায়ন করবে এবং দরকার হলে কত টাকা ভাড়া বৃদ্ধি করা যাবে সেটাও দায়িত্ব থাকবে এই কমিটির উপরে।

এবার থেকে বাস ভাড়া ধার্য্য করবে বিশেষ কমিটি! এই কমিটির মূল্যায়নের ওপরেই সবকিছু ঠিকঠাক থাকলে তবেই বৃদ্ধি করা হবে বাস ভাড়া। প্রসঙ্গত উল্লেখ্যবৈঠক শেষে ফিরহাদ হাকিম অভিযোগ করেন যে, প্রতিদিনই পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে। এই অবস্থায় পরিষেবা বজায় রাখতে বাস মালিকরা অসুবিধার মধ্যে পড়ছেন। সেই জন্যই এই কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনের বৈঠকে বেশ কয়েকটি বিষয়ের ওপর আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এবার থেকে ব্যাটারিচালিত ই-বাস ব্যবহারে বেশি গুরুত্ব দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে রাজ্য। একই সঙ্গে বেসরকারি বাসের অলাভজনক রুটগুলোর বদলে বিকল্প রুটের পারমিট দেওয়ার কথা ভাবছে পরিবহণ দফতর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত