কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে ।বুধবার ভোরেই পৃথিবীকে বিদায় জানালেন কংগ্রেসের প্রবীণ তথা পোরখাওয়া নেতা আহমেদ প্যাটেল।বাবার মৃত্যুর বেদনাদায়ক খবর জানিয়ে বিবৃতি দেন ছেলে ফয়জল প্যাটেল। তিনি বলেন এদিন ভোর ৩টে বেজে ৩০ মিনিটে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। কোভিড আক্রান্ত হয়ে তিনি গতমাসে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি হন।

আরও পড়ুনঃউদ্বেগজনক করোনা পরিস্থিতি, সুরক্ষিত মাস্ক পরতে আবেদন সৌরভের।

গত ২ সপ্তাহে কোভিড পরবর্তী অসুস্থতা জটিল আকার নেয়। শারীরিক অবস্থার অবনতি হলে সপ্তাহ খানেক আগে তাঁকে আইসিইউ-তে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। সেখানেই এদিন ভোরে নিভে গেল প্রবীণ রাজনীতিকের জীবন দীপ। হাসপাতাল সূত্রে খবর, মাল্টি অরগ্যান ফেলিওর হয়েই আহমেদ পটেলের মৃত্যু হয়েছে।বাবার মৃত্যুর খবরের বিবৃতিতে ফয়জল প্যাটেল লিখেছেন, “আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বাবা ২৫ নভেম্বর ভোর ৩.৩০ মিনিটে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন।” বাবার অনুরাগীরা যেন বিরাট ভিড় না করে কোভিড প্রোটোকল মেনে চলেন। এমনই অনুরোধ রেখেছেন ফয়জল।

কংগ্রেসের অন্যতম মূল সাংঠনিক নেতা আহমেদ পটেল ১৯৪৯-সালে গুজরাটের বারুচে জন্মগ্রহণ করেন। গুজরাটের সমধিক পরিচিত সংসদ ছিলেন তিনি। বারুচ কেন্দ্র থেকে তিনবার লোকসভায় গুজরাটের প্রতিনিধিত্ব করেছেন আহমেদ পটেল। গুজরাট থেকে আটবার তিনি রাজ্যসভায় মনোনীত হয়েছেন। ইউপিএ জমানায় কংগ্রেস পার্টির অন্যতম মুশকিল আসান হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এই সময় তিনি কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব ছিলেন। ২০১৭-তে শেষবারের মতো গুজরাট থেকে রাজ্যসভা আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় জয় পান। সেই জয় নিয়ে মিডিয়ায় জোর আলোচনা চলে। তার মৃত্যুতে কংগ্রেসে একটি যুগের অবসান হল বলা যায়।

কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে ।টুইটারে তাঁকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকপ্রকাশ করে লেখেন “আহমেদ প্যাটেলের প্রয়াণে শোকস্তব্ধ।মানুষের জন্য কাজ এবং তাঁর বুদ্ধির জন্য কংগ্রেস দলের উন্নতির কথা সকলের মনে থাকবে। ওনার আত্মার শান্তি কামনা করি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত