জবাবে খুশি নয় কমিশন, পয়েন্ট করে কড়া বার্তা শুভেন্দুকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  জবাবে খুশি নয় কমিশন, পয়েন্ট করে কড়া বার্তা শুভেন্দুকে।  কিছুদিন আগেই এক সভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বেগম’ বলে সম্বোধন করেছিলেন শুভেন্দু।  সেই মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছিলেন সিপিআইএমএল নামক রাজনৈতিক দলের এক সভ্যা। সেই অভিযোগের ভিত্তিতে  কমিশন শোকজ করেছিল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে। বলা হয়েছিল  ২৪ ঘণ্টার মধ্যে এই ব্যাপারে তার অবস্থান জানাতে হবে কমিশনের কাছে। সেই জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে কমিশনের তরফে জানানো হয়েছে অধিকারীর জবাব সন্তুষ্টি জনক নয়।

আরও পড়ুনঃ রণনীতি ঠিক করি, তৃণমূলের রাশ সম্পূর্ন মমতার হাতেই, মন্তব্য প্রশান্ত কিশোরের।

সাম্প্রদায়িক উস্কানিমূলক  মন্তব্য এবং ধর্মীয় সুড়সুড়ি দিচ্ছেন সভা মঞ্চ থেকে এই অভিযোগ উঠেছিল দুই প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। নোটস পাঠানো হয়েছিল দুজঙ্কেই। গতকাল মুখ্যমন্ত্রীর ২৪ ঘন্টার প্রচারে বাধা দিয়েছে কমিশন। তার পরই শুভেন্দুর জবাবের প্রেক্ষিতে জানানো হয়েছে খুশি নন তারা, আরও বেশি সংযত হতে হবে। পয়েন্ট ধরে কড়া বার্তা দিয়েছে তাঁকে।

জবাবে খুশি নয় কমিশন, পয়েন্ট করে কড়া বার্তা শুভেন্দুকে।  গতকাল মুখ্যমন্ত্রীর ওপরে ২৪ ঘন্টার প্রচারে নিষেধাজ্ঞা আনার পরই ক্ষোভে ফেঁটে পড়েছেন তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা। টুইটারে ট্রেন্ডিং হয়েছে ব্ল্যাক ডে ফর ডেমোক্রেসি। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের দাবী তুলেছেন তৃণমূলের নেতা নেত্রীরা। তবে আজ পরপর একই বিষয়ে বিজেপির ৩ নেতাকে কড়া বার্তা দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। প্রথমেই শিতলকুচি প্রসঙ্গে মন্তব্যের জন্য ৪৮ ঘন্টা সভা বাতিল করা হয়েছে বিজেপি নেতা রাহুল সিনহার, নোটিসে পাঠানো হয়েছে গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। তার পরেই কড়া বার্তা পাঠানো হোল অধিকারীকে। অন্যদিকে কালকের ঘটনার তীব্র প্রতিবাদে আজ গান্ধী মুর্তি পাদদেশে ধর্না করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই দুটি সভা করবেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন