করোনা মোকাবিলায় রণকৌশল ঠিক করতে আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রতিদিন বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। আর এর সঙ্গে সমানে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু মিছিল। রাজ্যের কনটেইনমেন্ট জোন গুলিতে এখনও বেশ কড়াকড়ি আছে। কিন্তু অন্য জায়গায় সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। এই পরিস্থিতিতে যথাযথ পদক্ষেপ করতে আজ সমস্ত জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে রাজ্যের করোনা মোকাবিলায় নানা ব্যবস্থা ও পদক্ষেপ নিয়ে পর্যালোচনা হবে।

আরও পড়ুনঃ সুসংবাদ, ভ্যাকসিন নিয়ে বড় সাফল্য মার্কিন সংস্থার

একি সাথে করোনা পরিস্থিতির মোকাবিলায় রণকৌশলও ঠিক করবেন মুখ্যমন্ত্রী। বর্তমানে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২,৮৩৮। পাশাপাশি এপর্যন্ত মোট ৯৮০ জনের মৃত্যুও হয়েছে। তবে এই সবকিছুর মাঝে ভাবাচ্ছে সুস্থতার হার। গত এক সপ্তাহের পরিসংখ্যান দেখলে বোঝা যায়, কমছে সুস্থতার হার।

তাই সামগ্রিক পরিস্থিতি নিয়ে বেশ চিন্তায় আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সমস্ত বিষয়কে মাথায় রেখেই আজ নবান্ন থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার, কলকাতা পুলিশ ও কলকাতা পৌরনিগমের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে লকডাউন কঠোর করার বিষয়ে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিতে পারেন তিনি।

বর্তমান পরিস্থিতি নিয়েও গভীর পর্যালোচনা হবে। এমনকি জেলাগুলির স্থানীয় এলাকাতেও জারি থাকবে কড়া লকডাউন। তবে আজকের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী আরও কী কড়া বার্তা দেন , তা খুবি গুরুত্বপূর্ণ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Advertisementspot_img

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর