বেকার যুবক-যুবতীদের নয়া কর্মসংস্থানের হদিস দিলেন মুখ্যমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার উত্তরবঙ্গে শিল্পায়ন জোড় দেওয়া নিয়ে নয়া ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রীর। আজ কার্শিয়াংয়ে নিজের প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের বেকার যুবক-যুবতীদের উদ্দেশ্যে বেশ কয়েকটি বিশেষ কর্মসংস্থানের কথা বলেন তিনি। মূলত বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই এই বিশেষ ঘোষণা তাঁর। যা শুনে খুশি সেখানকার মানুষ।

আরও পড়ুনঃ দুয়ারে রেশন প্রকল্পে হাইকোর্টে স্বস্তি রাজ্য সরকারের

আজ এই বৈঠক চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী ডিসেম্বরে আবার ও এই উত্তরবঙ্গে আসতে চান তিনি। মূলত সেখানকার শিল্পায়ন নিয়ে ব্যবসায়ীদের কি পরিকল্পনা রয়েছে তা খতিয়ে দেখবেন তিনি।  এরই মাঝে সেখানকার মানুষদের সুবিধার্থে বেশ কিছু পরিসেবা চালু করার ঘোষণা করেন।

উত্তরবঙ্গের মানুষের সুবিধার্থে সেখানকার ঝরনার জল নিয়ে বটলিং প্ল্যান্ট চালু করার পাশাপাশি সেখানকার উন্নত মাশরুম চাষ নিয়ে ও বিশেষ পরিকল্পনা গ্রহনের আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

বেকার যুবক-যুবতীদের নয়া কর্মসংস্থানের হদিস দিলেন মুখ্যমন্ত্রী

বেকার যুবক-যুবতীদের নয়া কর্মসংস্থানের হদিস দিলেন মুখ্যমন্ত্রী

সেইমত উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে প্রায় ১০ টি বটলিং প্ল্যান্ট চালু করার পাশাপাশি সেখানকার ফার্ম গুলিকে বিশেষ পরিকল্পনার মাধ্যমে সেই অঞ্চলের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান বাড়ানোর  উল্লেখ করেন তিনি। পাশাপাশি আগামী ২০২৩ সালের মধ্যে যাতে উত্তরবঙ্গের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া যায় সেদিকেও নজর দেওয়ার আবেদন করেন।

বেকার যুবক-যুবতীদের নয়া কর্মসংস্থানের হদিস দিলেন মুখ্যমন্ত্রী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন