Narendra Modi: দুর্নীতি ও পরিবারবাদের জোট! ‘INDIA’-কে কটাক্ষ মোদীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: একদিকে যখন বেঙ্গালুরুতে ২৬টি বিজেপি বিরোধী দল মহাজোটের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে কিন্তু একই দিনে নয়াদিল্লিতে ৩৮টি শরিক দলকে নিয়ে আলোচনায় বসেছে গেরুয়া শিবির। আজই, বিরোধী জোটের নাম ‘UPA’ থেকে পরিবর্তন করে ‘INDIA’ করা হয়েছে। এবার এই জোটকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, দুর্নীতি ও পরিবারবাদের জোট!

আরও পড়ুন: ‘ইন্ডিয়া’-কে চ্যালেঞ্জ করতে পারবে বিজেপি? বৈঠক শেষে হুঙ্কার মমতার

নয়াদিল্লিতে আজ ‘NDA’-এর ৩৮টি শরিক দলকে নিয়ে বৈঠকে বসেছে বিজেপি। সেখানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সরবভারতীয় সভাপতি জে পি নাড্ডা। অন্যদিকে, আজই বেঙ্গালুরুতে সম্পন্ন হয়েছে বিজেপি বিরোধী মহাজোটের বৈঠক। আর তা নিয়ে মোদী বলেছেন, ‘এটা দুর্নীতি এবং পরিবারবাদের জোট’। সঙ্গে তিনি ট্যুইটে এও লিখেছেন, ‘ভীষণ আনন্দের বিষয় যে আজ সারা দেশ থেকে আমাদের NDA শরিকরা একসঙ্গে আলোচনায় বসছি। আমাদের জোট পরীক্ষিত জোট। দেশের উন্নতি এবং আঞ্চলিক উন্নয়নের জন্য আমরা সংঘবদ্ধ’।

প্রসঙ্গত, এতদিন বিজেপি বিরোধী জোটের নাম ছিল ইউপিএ। কিন্তু এবার থেকে আর ইউপিএ নাম থাকছে না। বিজেপি বিরোধী মহাজোটের নাম এখন থেকে হল, ‘INDIA’ বা ‘ভারত’। ‘INDIA’-এর পুরো অর্থ ইন্ডিয়ান ন্যাশানাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (Indian National Developmental Inclusive Alliance)। নামটি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্নীতি ও পরিবারবাদের জোট! ‘INDIA’-কে কটাক্ষ মোদীর
দুর্নীতি ও পরিবারবাদের জোট! ‘INDIA’-কে কটাক্ষ মোদীর

আজ ২৬টি বিরোধী দল মিলে বেঙ্গালুরুতে আসন্ন লোকসভার আগে জোটের প্রস্তুতি নিতে বৈঠকে সামিল হয়েছিল। সেখানে হাজির ছিলেন, সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার, সীতারাম ইয়েচুরি, লালু প্রসাদ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরে, নীতিশ কুমারের মতো প্রথম সারির নেতারা। আগামী দিনে দলের সংখ্যাটা ২৬ থেকে বাড়তেও পারে বলে জানিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পাশাপাশি, তিনি আরও জানিয়েছেন, পরবর্তী বৈঠক হবে মহারাষ্ট্রে।

দুর্নীতি ও পরিবারবাদের জোট! ‘INDIA’-কে কটাক্ষ মোদীর

দুর্নীতি ও পরিবারবাদের জোট! ‘INDIA’-কে কটাক্ষ মোদীর
দুর্নীতি ও পরিবারবাদের জোট! ‘INDIA’-কে কটাক্ষ মোদীর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর