Mamata Banerjee: ‘ইন্ডিয়া’-কে চ্যালেঞ্জ করতে পারবে বিজেপি? বৈঠক শেষে হুঙ্কার মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পাটনায় ১৬টি দলের বৈঠকের পর আজ বেঙ্গালুরুতে ২৬টি বিজেপি বিরোধী দলের বৈঠক সম্পন্ন হল। আর, মঙ্গলবারের এই বৈঠকের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক, ‘UPA’ জোটের নাম পরিবর্তন করে রাখা হল ‘INDIA’। এদিন বৈঠক শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার কেন্দ্রের মোদী সরকারকে হুঙ্কার দিয়ে বললেন, ‘ইন্ডিয়া’-কে চ্যালেঞ্জ করতে পারবে বিজেপি? কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানালেন, পরবর্তী বৈঠক হবে মহারাষ্ট্রে।

আরও পড়ুন: ‘সুপ্রিম’ ধাক্কা রাজ্যের, ববিতার মামলায় হাইকোর্টের রায় বহাল শীর্ষ আদালতে

এতদিন বিজেপি বিরোধী জোটের নাম ছিল ইউপিএ। কিন্তু এবার থেকে আর ইউপিএ নাম থাকছে না। বিজেপি বিরোধী মহাজোটের নাম এখন থেকে হল, ‘INDIA’ বা ‘ভারত’। ‘INDIA’-এর পুরো অর্থ ইন্ডিয়ান ন্যাশানাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (Indian National Developmental Inclusive Alliance)। এদিন বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দেশকে বেচার ষড়যন্ত্র করছে ভাজপা সরকার। লোকতন্ত্রকে নষ্ট করছে। দেশকে বাঁচাতে পারে একমাত্র ‘ইন্ডিয়া’। দেশের সকলেই জীবন বিপন্ন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্বাধীনতাকে খর্ব করেছে’।

মোদী সরকারকে আক্রমণ করে তিনি আরও বলেন, ‘খালি ৩৫৫ ধারার হুমকি দেয়। আজ আমরা ৪২০ ধারা চালু করে দিয়েছি। রাহুল গান্ধী আমাদের ‘ফেভারিট’। এই যুদ্ধে ‘ভারত’ জিতবে, ভাজপা হারবে। আমাদের দেশ জিতবে। INDIA-কে চ্যালেঞ্জ করতে পারবে NDA? বিজেপি তোমরা কি INDIA-কে চ্যালেঞ্জ জানাতে পারবে? আমরা আমাদের মাতৃভূমিকে ভাসবাসি। আমরা দেশপ্রেমী মানুষ। আমি প্রত্যেকে রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাতে চাই। আজ এই জোটের ভিত তৈরি হয়ে গেল’।

প্রসঙ্গত, আজ ২৬টি বিরোধী দল মিলে বেঙ্গালুরুতে আসন্ন লোকসভার আগে জোটের প্রস্তুতি নিতে বৈঠকে সামিল হয়েছিল। সেখানে হাজির ছিলেন, সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার, সীতারাম ইয়েচুরি, লালু প্রসাদ যাদব, নীতিশ কুমারের মতো প্রথম সারির নেতারা। আগামী দিনে দলের সংখ্যাটা ২৬ থেকে বাড়তেও পারে বলে জানিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

‘ইন্ডিয়া’-কে চ্যালেঞ্জ করতে পারবে বিজেপি? বৈঠক শেষে হুঙ্কার মমতার
‘ইন্ডিয়া’-কে চ্যালেঞ্জ করতে পারবে বিজেপি? বৈঠক শেষে হুঙ্কার মমতার

অন্যদিকে, বিরোধী বৈঠকের দিনেই তড়িঘড়ি ৩৮টি দল নিয়ে এনডিএ জোটের বৈঠক ডেকেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী জোটকে কটাক্ষ করে বলেছেন, ‘এঁদের দেখে একটা অউধি কবিতা মনে পড়ছে, এঁদের লেভেল এক রকম আর প্রোডাক্ট অন্যরকম। এঁরা দেশকে একটাই প্রতিশ্রুতি দিতে পারে, তা হল লাগামহীন দুর্নীতি।’

‘ইন্ডিয়া’-কে চ্যালেঞ্জ করতে পারবে বিজেপি? বৈঠক শেষে হুঙ্কার মমতার
‘ইন্ডিয়া’-কে চ্যালেঞ্জ করতে পারবে বিজেপি? বৈঠক শেষে হুঙ্কার মমতার

‘ইন্ডিয়া’-কে চ্যালেঞ্জ করতে পারবে বিজেপি? বৈঠক শেষে হুঙ্কার মমতার

‘ইন্ডিয়া’-কে চ্যালেঞ্জ করতে পারবে বিজেপি? বৈঠক শেষে হুঙ্কার মমতার
‘ইন্ডিয়া’-কে চ্যালেঞ্জ করতে পারবে বিজেপি? বৈঠক শেষে হুঙ্কার মমতার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর