অশ্লীল ছবি পোস্ট অভিনেতার ফেসবুকে,সাইবার অপরাধে লালবাজারে লিখিত অভিযোগ দায়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অশ্লীল ছবি পোস্ট অভিনেতার ফেসবুকে,সাইবার অপরাধে লালবাজারে লিখিত অভিযোগ দায়ের ।এবার সািবার অপরাধের শিকার হলেন, ফেলুদা ওরফে সব্যসাচী চক্রবর্তী৷ তাঁর নামেই খোলা হয়েছে ভুয়ো একটি অ্যাকাউন্ট এবং সেই অ্যাকাউন্টে একের পর পোস্ট হচ্ছে তরুণীদের অশ্লীল ছবি। আর এই ঘটনার পরই জানতে পেরে লালবাজারে লিখিত অভিযোগ দায় করেছেন, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী।

আরও পড়ুনঃসুশান্ত ঘোষ ফিরতে চলেছেন নিজের জেলা গড়বেতায়, রাজ্যের অভিযোগ খারিজ করে অনুমতি সুপ্রিম কোর্টের!

ফলে এরপরই বিষয়টি দেখে রীতিমতোন থতমত খেয়ে যান অভিনেতা। এই ঘটনায় রীতিমতোন অবাক হয়ে গেছেন তিনি। তিনি এদিন সকলকে অনুরোধ করে বলেন, “কেউ ধরবেন না যে, এটা আমার”। তিনি আরও বলেন, “আমার নামে ফেসবুক ভুয়ো অ্যাকাউন্ট খুলে কিছু লোক অসৎ উদ্দেশ্য নিয়ে এই কাজ চালিয়েছে। তাঁদের কাছে অনুরোধ এটা করে আপনাদের কী লাভ হচ্ছে। দয়া করে বন্ধ করুন”।

এই গোটা ঘটনায় রীতিমতোন ক্ষুদ্ধ তিনি। বর্ষীয়াণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরের প্রজন্মের সেলুলয়েড ফেলুদা ওরফে বিখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর এমন ঘটনা রীতিমতোন অবাক করার মতোই। প্রসঙ্গত, ৩০ অক্টোবর প্রথম ঘটনাটি লক্ষ্য করেন, সব্যসাচী। তবে তাঁর এই মুহূর্তে ফেসবুক,টুইটটার,ইনস্টাগ্রামে কোনো অ্যাকাউন্ট নেই। তবে তাঁরই নামে তৈরী হয়েছে ভুয়ো অ্যাকাউন্ট।

অশ্লীল ছবি পোস্ট অভিনেতার ফেসবুকে,সাইবার অপরাধে লালবাজারে লিখিত অভিযোগ দায়ের ।সেইখানে একেরপর এক পোস্ট হচ্ছে অশ্লীল ছবি। আর তা দেখেই থতমত খেয়ে যান,ফেলুদা। অবশেষে ১২ নভেম্বর লালবাজারে গোয়েন্দাপ্রধান তথা যুগ্ম কমিশনারকে একটি লিখিত অভিযোগ জানান তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন