নজরবন্দি ব্যুরো: সুশান্ত ঘোষ ফিরতে চলেছেন নিজের জেলা গড়বেতায়, রাজ্যের অভিযোগ খারিজ করে অনুমতি সুপ্রিম কোর্টের!সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষ ফিরতে পারবেন জেলায় নিজের এলাকায় গড়বেতায়। জানা গিয়েছে শীর্ষ আদালত সুশান্ত ঘোষ কে গড়বেতায় ফেরার অনুমতি দিয়েছেন সোমবার। রাজ্য সরকার অভিযোগ করেছিলেন ফের অশান্তি হতে পারে তিনি এলাকায় ফিরলে। সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষ এই অভিযোগের বিরুদ্ধে আবেদন করেন শীর্ষ আদালতে।
আরও পড়ুনঃকাজ না করে আত্মবিশ্লেষন চাওয়ার অর্থ হয়না, দলের নেতাদের মন্তব্যে ক্ষুব্ধ অধীর
এবার নিজের জেলায় যেতে পারেন প্রাক্তন মন্ত্রী গড়বেতার সিপিএমের প্রাক্তন বিধায়ক সুশান্ত ঘোষ ডিসেম্বরের প্রথম সপ্তাহে। তিনি বেনাচাপড়া কঙ্কালকান্ডে গ্রেফতার হন ২০১১ সালে। জামিন ২০১২ শালী পেলেও আদালত ছাড়পত্র দেননি জেলায় ঢোকার। তবে এবার সুপ্রিম কোর্ট অনুমতি দিলেন সিপিএমের নেতা ঘোষকে জেলায় যাওয়ার। সুশান্ত ঘোষ নিজের বাড়ি ফিরতে পারবেন ৮ বছর পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে। তবে তিনি এই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ।
তিনি বলেন,’সবেমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশিকা হাতে পেয়েছি। পুরোটা পড়া হয়ে ওঠেনি। তবে জেলায় নিজের বাড়ি গড়বেতায় ফিরতে পারব বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।’ তিনি জানান আজই দিল্লি গিয়ে সুপ্রিম কোর্টে যাবেন। পার্টির এই নেতা জেলায় ফিরতে পারবেন জেনে নিচুতলার কর্মীরা ফেটে পড়েন উচ্ছ্বাসে। উল্লেখ্য, সিপিএম ডাকবো করে তাকে গত সেপ্টেম্বরে তিন মাসের জন্য সাসপেন্ড করেছে। এখনো বহাল রয়েছে সেই শাস্তি। তিনি একসময় হয়ে ওঠেন গড়বেতার বেতাজ বাদশা।
সুশান্ত ঘোষ ফিরতে চলেছেন নিজের জেলা গড়বেতায়, রাজ্যের অভিযোগ খারিজ করে অনুমতি সুপ্রিম কোর্টের! ক্ষমতা চলে যাওয়ার পর তিনি বেনচোপড়া কঙ্কালকাণ্ডে গ্রেফতার হন। দলের সঙ্গে কার্যত সম্পর্ক বিচ্ছেদ করেন তিনি জেল থেকে মুক্তি পাওয়ার পর। হাত দেন বই লেখার কাজে। পার্টি বন্দরে বিতর্কে জড়ান ‘বামফ্রন্ট জামানার শেষ দশ বছর’ শীর্ষক একটি বই লিখে।



