কাজ না করে আত্মবিশ্লেষন চাওয়ার অর্থ হয়না, দলের নেতাদের মন্তব্যে ক্ষুব্ধ অধীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাজ না করে আত্মবিশ্লেষন চাওয়ার অর্থ হয়না, দলের নেতাদের মন্তব্যে ক্ষুব্ধ অধীর ।বিহার নির্বাচনে সিপিআইএম ও কংগ্রেস মহাজোট হিসাবে লড়াইয়ে নেবে ছিল। কিন্তু নির্বাচনে কংগ্রেসের ফলাফল ভালো হয়নি। পাশাপাশি অন্যান্য রাজ্যের উপনির্বাচনেও পিছিয়ে পড়েছে কংগ্রেস। নির্বাচনে ধারাবাহিক ব্যর্থতার কারনে জাতীয় কংগ্রেসের অন্তর্দ্বন্দ এখন প্রকাশ্যে।

আরও পড়ুনঃছটপুজোতে কৃত্রিম জলাশয় তৈরি করবে কলকাতা পুরসভা

নির্বাচনের ফল সামনে আসার পর দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বলকে। তিনি বলেন, “হারই কংগ্রেসের অভ্যাসে পরিণত হয়েছে।” এবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বলের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। কপিল সিব্বলের নাম করেই তিনি বলেন, কোন কাজ না করে দলের খোলনলচে বদলের দাবি করা ও আত্মবিশ্লেষণের কথা বলার কোন অর্থই হয় না। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কপিল সিব্বলের উদ্দেশ্যে বলেন, এর আগেও তিনি এই বিষয়ে কথা বলেছেন।

তাঁর কথা শুনে তাঁকে দলের জন্য খুব উদ্বিগ্ন মনে হয়। কিন্তু বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ কিংবা গুজরাটের নির্বাচনে তাঁকে দেখা যায়নি। এখন তিনি আত্মবিশ্লেষন চাইছেন। যদি তিনি ভোটের সময়ে রাজ্যগুলিতে যেতেন, তাহলে ওনার কথা গুলো বলার অর্থ ছিল। ওনার কথা সঠিক বলে প্রমানিত হত। কিন্তু উনি শুধু মুখেই কথা বলছেন, কাজে কিছুই করেছেন না। তাই কপিল সিব্বলের আত্মবিশ্লেষন চাওয়ার কোন মানেই হয়না। এদিন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কপিল সিব্বল সহ আরও কয়েকজন কংগ্রেস নেতার মন্তব্যের বিরোধীতা করেন।

কাজ না করে আত্মবিশ্লেষন চাওয়ার অর্থ হয়না, দলের নেতাদের মন্তব্যে ক্ষুব্ধ অধীর ।মঙ্গলবার কংগ্রেস নেতা সলমন খুরশিদ ফেসবুকে একটি পোস্ট করে এই সমস্ত নেতাদের মন্তব্যের বিরোধীতা করতে দেখা যায়। খুরশিদ লিখেছেন, এই ধরনের মন্তব্য যারা করছেন, তাঁরা অভিরিক্ত উদ্বেগে ভুগছেন। কোনো শর্টকাট অবলম্বন করে ক্ষমতার প্রত্যাবর্তন‌ করা সম্ভব নয়। তিনি দলকে দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার উপদেশ দিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন