নজরবন্দি ব্যুরো: ছটপুজোতে কৃত্রিম জলাশয় তৈরি করবে কলকাতা পুরসভা । আর মাঝে একটা দিন বাকি। তারপরই ছটপুজো। আর এই ছটপুজোর আগেই তৎপর প্রশাসন। এইবারে পুজো উপলক্ষে আর রবীন্দ্র সরোবরে ফুল, মালা দিয়ে কখনই পুজো করা যাবে না বলে জানিয়েদিয়েছে গ্রীন ট্রাইব্যুনাল। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছটপুজোয় যাতে কারোর কোনো অসুবিধা না হয় তার জন্য কৃত্রিম জলাশয় তৈরি করার চিন্তাভাবনা করছে কলকাতা পুরসভা।
আরও পড়ুনঃফের নক্ষত্র পতন সংস্কৃতি জগতে, প্রয়াত বিখ্যাত বাঙালি অলোকরঞ্জন দাশগুপ্ত!


তাতে খানিকটা হলেও স্বস্তি সাধারণ মানুষের। ফলে এই কাজ কেএমডিএ এবং কলকাতা পুরসভার যৌথভাবে করছেন। কলকাতা পৌরসভা সূত্রে খবর, করোনা পরিস্থিতি থাকায়, প্রতিবছরের তুলনায় এবছর বেশি কৃত্রিম জলাশয় তৈরী করা হচ্ছে। প্রায় ৫৫ টি কৃত্রিম জলাশয় তৈরী করা হচ্ছে। পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য দেবাশিস কুমার জানান, পুজো করতে যাওয়ার সময় পুণ্যার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য জলাশয় এবং গঙ্গার ঘাট গুলিতে পর্যাপ্ত পরিমানে আলোর ব্যবস্থা করা হয়েছে।
আর এতে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়া বাধ্যতামূলক। এমনকি পুরসভার পক্ষ থেকেও ঘাট গুলিতে মাস্ক বিলি করা হবে। এছাড়াও ঘাট গুলিতে আলাদা শৌচালয়েরও ব্যবস্থা করা হয়েছে। সামাজিক দূরত্ববিধি মানা হচ্ছে কিনা সেইদিকেও নজরদারি চলবে। কিছুদিন আগেই ছটপুজো নিয়ে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি তথা কেএমডিএ-এর তরফে পরিবেশ আদালতে একটি আর্জি জানান হয়। আর সেই আর্জি খারিজ করে দেয় আদালত। রাজ্য সরকার সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল সুপ্রিম কোর্টে৷
ছটপুজোতে কৃত্রিম জলাশয় তৈরি করবে কলকাতা পুরসভা ।রবীন্দ্র সরোবরে ছটপুজো করা নিয়ে রাজ্য সরকারের আবেদনের শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। আগামী সপ্তাহে তাঁরা মামলাটি শুনবেন। অর্থাৎ ২৩ নভেম্বর শুনানি হতে পারে। তার আগে ২০ নভেম্বরই ছটপুজো।









