Crime: স্ত্রীকে মারধরের অভিযোগে জর্জরিত অভিনেতা! চাঞ্চল্য ছড়াল বিনোদন জগতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মারধর এবং জোর করে টাকা আদায়ের অভিযোগ উঠল এক ছোট পর্দার অভিনেতার বিরুদ্ধে। ‘কসৌটি জিন্দেগি কে’ খ্যাত অভিনেতা সিজান খান এই মুহূর্তে খবরের শিরোনামে রয়েছে। তার স্ত্রী তার বিরুদ্ধে FIR দায়ের করেছেন। অভিযুক্তের স্ত্রীর নাম আয়েশা পিরানি। তবে অভিনেতা তাকে স্ত্রী হিসেবে পরিচয় দেন নি।

আরও পড়ুনঃ ৩ কোটির চেক বাউন্স নিয়ে অবশেষে মুখ খুললেন আমিশা! কী জানালেন?

আয়েশা পিরানি নামে ওই মহিলা জানান সিজান তাকে তার স্বার্থ সিদ্ধির জন্য বিয়ে করেছিল। সে তাকে ভালোবাসেনা। শুধু মাত্র গ্রীন কার্ড পাওয়ার আশাতেই নাকি অভিনেতা তাকে বিয়ে করেছিল। তাই এখন তাকে স্ত্রীর স্বীকৃতি দিতে বাঁধা দিচ্ছে।

355422577 167421179649745 7934343611774248745 nঅন্যদিকে সিজান খান জানান তার বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ মিথ্যে। তিনি বলেন ““এটা একদমই সত্যি নয়। আমি জানিও না কোন বিষয়ে এত কথা হচ্ছে। কোনও এফআইআর দায়ের করা হয়নি। এমন কিছু হয়নি।” এমনকি তাকে বউ হিসেবেও অস্বীকার করে।

স্ত্রীকে মারধরের অভিযোগে জর্জরিত অভিনেতা! তার বিরুদ্ধে FIR করা হয়েছে 

355565649 805001441017100 202508613925225988 n

আয়েশার দাবী অনুযায়ী অভিনেতা সিজানের সাথে তার ২০১৫ সালে নাকি লোকচক্ষুর আড়ালে বিয়ে হয়। সিজানের কথাতেই নাকি বিয়ের কথা লুকিয়ে রেখেছিলেন আয়েশা। এরপর বিয়ের কথা সবাইকে জানাতে বলায় সে তাকে মারধর করে এবং জোর করে সব টাকা আদায় করে নেওয়ার চেষ্টা করে। এমনকি কিছুদিন আগে তাকে দিয়ে বিছেদের কাগজেও সই করিয়ে দেয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত