Viral news: পিতৃত্বের স্বাদ পেতে চলেছেন ৮৩ বছরের তারকা, অন্তঃসত্ত্বা বছর ২৯এর বান্ধবী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৮৩ বছর বয়সে ফের বাবা হতে চলেছেন হলিউডের প্রবীণ তারকা আল পাচিনো। অভিনেতা নিজে সেই খবরের সত্যতার কথা জানিয়েছেন। এই ব্যাক্তি বেশ কয়েকবছর ধরেই ২৯ বছর বয়সি নুর এর সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাঁদের সম্পর্কের গুঞ্জন প্রায়ই শোনা যায়।

আরও পড়ুনঃ আজই শেষ শুটিং, আবেগপ্রবণ ‘মিঠাই’ অনুরাগীরা

২৯ বছর বয়সি নুর পেশায় ছবির প্রযোজক। আর এক মাস পরেই তাঁদের সন্তান পৃথিবীর আলো দেখবে। আল পাচিনোর এটি চতুর্থতম সন্তান। এই হলি তারকার প্রথম সন্তানের নাম জুলি মারি। যার বয়েস ৩৩ বছর। সেই সন্তানের মা জ্যান ট্যারান্ট। তার পরবর্তী প্রাক্তন প্রেমিকার নাম বেভারলি ডি এঞ্জেলো। তিনি জমজ সন্তানের মা হয়েছিলেন।

পিতৃত্বের স্বাদ পেতে চলেছেন ৮৩ বছরের তারকা, মুহূর্তে ভাইরাল ঘটনা

কিন্তু ২০০৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়। শুধু এই দুজন নয় আরও বহু মহিলার সঙ্গে তার পূর্বে সম্পর্ক ছিল। আল পাচিনোর সহ-অভিনেতা রবার্ট ডি নিরোও ৭৯ বছর বয়সে তার সপ্তম সন্তানকে স্বাগত জানিয়েছিলেন। এবার বন্ধুর পথ অনুসরন করেই এই বয়েসে বাবা হলেন অভিনেতা।

পিতৃত্বের স্বাদ পেতে চলেছেন ৮৩ বছরের তারকা, মুহূর্তে ভাইরাল ঘটনা

পিতৃত্বের স্বাদ পেতে চলেছেন ৮৩ বছরের তারকা, মুহূর্তে ভাইরাল ঘটনা
পিতৃত্বের স্বাদ পেতে চলেছেন ৮৩ বছরের তারকা, মুহূর্তে ভাইরাল ঘটনা

হলিউডের এই বিখ্যাত অভিনেতা গডফাদার সিরিজ, স্কেয়ারফেস’, ‘সেন্ট অব এ উম্যান’, ‘হিট’, ‘সার্পিকো’, ‘সি অব লভ’, ‘দ্য ডেভিলস অ্যাডভোকেট’, ‘দ্য ইনসাইডার’ ইত্যাদি জনপ্রিয় হিট ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি তার অভিনয় করা সিনেমাগুলি হল ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’, ‘দ্য আইরিশম্যান’, ‘হাউস অব গুচ্চি’, ‘দ্য পাইরেটস অব সোমালিয়া’, ‘ড্যানি কলিন্স’ ইত্যাদি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত