নভেম্বর মাসেই নিজের দল নিয়ে রাজনীতিতে প্রবেশ থালাইভার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  চলতি বছরের নভেম্বর মাসেই নিজের দল নিয়ে রাজনীতিতে প্রবেশ করছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, এমনই জানিয়েছেন কারাতে থিয়াগরাজন।সংবাদসংস্থা এএনআইকে কারাতে জানান, ১২ই মার্চ রজনীকান্ত জানিয়ে ছিলেন তিনি একটি রাজনৈতিক দল গঠন করতে চলেছেন। কিন্তু করোনার জেরে লকডাউন হয়ে যাওয়ায় সেই দলের আত্মপ্রকাশ ঘটেনি। পিছিয়ে যায় রজনীকান্তের দলের আনুষ্টানিক প্রকাশ।

আরও পড়ুনঃ নিয়োগের দাবিতে বিপ্লবের সুর; ঝাঁঝালো শ্লোগানে ডেপুটেশন উচ্চ প্রাথমিক হবু শিক্ষকদের।

- Advertisement -

অগাষ্ট মাসে লঞ্চ করার কথা থাকলেও, পরিস্থিতি অনুকূল নয়। তবে এবার জানা গিয়েছে চলতি বছরের নভেম্বর মাসে দলটি আসছে।আগামী বিধানসভা নির্বাচনে তাহলে কি অংশ নিতে পারেন থালাইভা, প্রশ্নের উত্তরে কারাতে বলেন সময় এর উত্তর দেবে। এর আগে, রজনীকান্ত জানিয়ে দেন, তাঁকে গেরুয়া দলে নিয়ে আসার চেষ্টা চলছে।

কিন্তু সেই ফাঁদে তিনি পা দেবেন না। তামিলনাড়ুর বিজেপি নেতা পোন রাধাকৃষ্ণণ রুপোলি পর্দার এই তারকাকে তাঁদের দলে যোগ দিতে আহ্বান জানান । কিন্তু চেন্নাইয়ে সংবাদ মাধ্যম রজনীকান্তের এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তাঁর বক্তব্য, তাঁকে গেরুয়াপন্থী হিসাবে দেখানোর চেষ্টা চললেও এখনও পর্যন্ত তিনি বিজেপির পক্ষ থেকে দলে যোগ দেওয়ার কোনও প্রস্তাব পাননি।

যদিও এই প্রসঙ্গে রাজ্য বিজেপির নেতারা সাফাই দেন, তাঁরা কখনই বলেননি যে রজনীকান্ত তাঁদের দলে যোগ দিচ্ছেন অথবা দিতে চান। এই ধরনের রটনায় বিজেপির কোনও ভূমিকা নেই।তবে সব জল্পনা উড়িয়ে নিজের দল নিয়েই বিধানসভা নির্বাচনে ঝাঁপাবেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত বলেই মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর