নজরবন্দি ব্যুরোঃ প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় খবর, ১৪ তারিখ থেকে নিয়োগপত্র দিতে পারে পর্ষদ। দীর্ঘ প্রতীক্ষার পর West Bengal Board of Primary Education (WBBPE) এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল দীর্ঘদিন আটকে থাকা প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিং সংক্রান্ত নোটিশ। গত ৬ জুলাই মেধা তালিকাভুক্ত প্রার্থীদের জন্য প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার উদ্দেশ্য WBBPE এর পক্ষ থেকে কাউন্সেলিং সংক্রান্ত নোটিশটি প্রকাশ করা হয়।
আরও পড়ুনঃ মামলা হলেও থামছে না শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, ১৬ তারিখ ইন্টারভিউ উচ্চ-প্রাথমিকে।
লিস্টে নাম থাকা সমস্ত প্রার্থীদের আগামী ১২ই জুলাই থেকে ১৯ জুলাই তারিখ পর্যন্ত সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় মাধ্যমে কাউন্সেলিং করা হবে বলা হয়। WBBPE বিজ্ঞপ্তিতে জানায় কাউন্সেলিং এর জন্য প্রার্থীরা ১২ই জুলাই থেকে তারিখ থেকেই পোর্টালটি অ্যাক্সেস করতে পারবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগে নজিরবিহীন ভাবে য়াগেই খুলে দেওয়া হয় পোর্টালের লিঙ্ক। ১২ তারিখের যায়গায় সেই পোর্টাল খুলে যায় ১০ তারিখেই। শুরু হয় রেজিস্ট্রেশন।
পর্ষদ সূত্রে খবর ইতিমধ্যেই ৮০ শতাংশ রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ন। আগামিকালের মধ্যে যদি বাকি ২০ শতাংশ চাকরিপ্রার্থী রেজিস্ট্রেশন করে নেন তাহলে ১৪ তারিখ অর্থাৎ ১৪ই জুলাই থেকে নিয়োগ পত্র দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় খবর দিয়ে ইতিমধ্যেই নোটিশ জারি করেছে পর্ষদ।
প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় খবর, ৮০ শতাংশ রেজিস্ট্রেশনের কাজ সম্পূর্ণ ইতিমধ্যেই

কিভাবে রেজিস্ট্রেশন করবেন? শুরুতে আপনাকে জেলাভিত্তিক শূন্যপদের State Level Counselling জন্য https://prim-tet.in পোর্টাল লগইন করতে হবে এবং এর জন্য আপনাদের কম্পিউটার বা ল্যাপটপের সাহায্য নিতে হবে (মোবাইলে সাহাজ্যে হবে না) কারণ এখানে ১০২৪ X ৭৬৮ Screen Resolution এর প্রয়োজন পড়বে। তারপর Login Page এ আপনার ৯ সংখ্যার রোল নাম্বার এবং ডেট অফ বার্থ (DD/MM/YYYY) ফরমেটে ইনপুট করতে হবে।



