মামলা হলেও থামছে না শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, ১৬ তারিখ ইন্টারভিউ উচ্চ-প্রাথমিকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মামলা হলেও থামছে না শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, যেন তেন প্রকারেণ উচ্চ প্রাথমিকে নিয়োগ করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। একদিকে যেমন ডিভিশন বেঞ্চে মামলা লড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে তেমনই অন্য দিকে চালু আছে নিয়োগ প্রক্রিয়া। সূত্রের খবর, ১৫ তারিখ পর্যন্ত জারি থাকা বিধি নিষেধ উঠে গেলেই ইন্টারভিউ নেওয়া শুরু করবে স্কুল সার্ভিস কমিশন। সব প্রস্তুতিই প্রায় সারা।

আরও পড়ুনঃ প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় খবর, ১৪ তারিখ থেকে নিয়োগপত্র দিতে পারে পর্ষদ।

১৫ তারিখ সন্ধ্যা ছ’টা পর্যন্ত রাজ্যে বিধি-নিষেধ জারি রয়েছে। সেই বিধি উঠলে ১৬ বা ১৭ই জুলাই থেকে শুরু হবে ইন্টারভিউ নেওয়ার কাজ। ১০০ টি শূন্যপদ পিছু ইন্তারভিউ নেওয়া হবে ১৪০ জনের। সার্বিক ভাবে প্রস্তুতি সেরে রেখেছে কমিশন। ২০১৬ সালে যারা পরীক্ষা দিয়েছিলেন সেই প্রার্থীদের সদ্য প্রকাশিত তালিকায় নাম না থাকলে তারা ফের আবেদন করতে পারবেন। তাঁরা এসএসসি অফিসে এসে হার্ড কপি জমা দিতে পারবেন। এমনকি রেজিস্ট্রি পোস্টে পাঠাতে পারবেন অভিযোগ এবং ইমেইল করেও অভিযোগ জানানো যাবে।

মামলা হলেও থামছে না শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, ১৬ তারিখ ইন্টারভিউ উচ্চ-প্রাথমিকে।
মামলা হলেও থামছে না শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, ১৬ তারিখ ইন্টারভিউ উচ্চ-প্রাথমিকে।

মামলা হলেও থামছে না শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, কারন সেই প্রস্তুতিও সেরে রেখেছে কমিশন। কমিশন সোজাসুজি জানিয়েছে, যদি তাঁদের তরফে কোন ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তা সংশোধন করা হবে। একথা জানিয়েছেন এসএসসির চেয়ারম্যান শুভশঙ্কর সরকার। আগামি সপ্তাহে ইন্টারভিউ শুরু হবে এবং ১২ সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। আগামী মঙ্গলবার এসএসসির ওয়েবসাইট এ নির্দিষ্ট অভিযোগ এর ইমেইল আইডি জানানো হবে।  ২০১৬ সালে যারা পরীক্ষা দিয়েছিল পরে তাদের ৪০ বছর পেরিয়ে গেলেও যোগ্যপ্রার্থীরা চাকরি পাবেন। এমনকি পরের নিয়োগের ক্ষেত্রেও তাদের বয়সে ছাড় দেওয়া হবে।

মামলা হলেও থামছে না শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, ১৬ তারিখ ইন্টারভিউ উচ্চ-প্রাথমিকে।

উল্লেখ্য, আজ ভৌতবিজ্ঞান বিষয়ের নিয়োগ প্রক্রিয়া কে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে ডিভিশন বেঞ্চে। চাকরিপ্রার্থীদের করা মামলা ডিভিশন বেঞ্চের নজরে আনেন আইনজীবী সুবীর সান্যাল। ডিভিশন বেঞ্চে মামলা করেছেন রাজীব ব্রহ্ম নামের এক চাকরিপ্রার্থী। তাঁর আইনজীবীদের অভিযোগ কমিশনের সদ্য প্রকাশিত তালিকায় অসঙ্গতি রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর