ডিভিশন বেঞ্চে খারিজ সিঙ্গেল বেঞ্চের রায়, অন্ধকারে হবু শিক্ষকের ভবিষ্যৎ!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ডিভিশন বেঞ্চে খারিজ সিঙ্গেল বেঞ্চের রায়, অন্ধকারে শতাধিক হবু শিক্ষকের ভবিষ্যৎ! নিজেদের ভবিষ্যৎ জীবন, এবং অনেকটা আশা নিয়ে চাকরির ফর্ম ফিলাপ করেন আবেদনকারীরা। আর সরকারের টালবাহানায় বছরের পর বছর আদালত চত্বরেই পড়ে থাকে সেসব। আস্তে আস্তে অধৈর্য্য হয়ে ফুরিয়ে যায় একেকটা ভবিষৎ। সেরকমই এই মুহূর্তে ২৬৯ জন টেট পরীক্ষার্থীর ভবিষ্যৎ আবার হেরে গেলো আদালতের রায়ে। প্রাইমারি টেট নিয়ে বহু বছরব্যাপী টালবাহানা চলছে রাজ্যে।

আরও পড়ুনঃ রাজপথে খেলা ঘোরাল মীনাক্ষী-দীপ্সিতারা, হাল ফেরাতে প্রস্তুত লালের নব প্রজন্ম!

২০১৭ সালে প্রাথমিক শিক্ষা সংসদ থেকে জারি হওয়া বিজ্ঞপ্তির পরে ২৬৯ জন পরীক্ষার্থী বসার আবেদন জানিয়েছিলেন। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চও রায় দিয়েছিল তাদের সপক্ষেই এবং সেই মর্মে ৩১ সে জানুয়ারি হওয়া টেট পরীক্ষায় বসেওছিলেন তাঁরা। কিন্তু তারপরই এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য সরকার। এবার সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করে রাজ্য সরকারের এই আবেদনকে মান্যতা দিল ডিভিশন বেঞ্চ।

তাতে আবার অন্ধকারে ওই ২৬৯ জনের ভবিষ্যত। রাজ্য সরকারের চ্যালেঞ্জের মামলার শুনানি ছিল আজ। সেখানে রাজ্য সরকারের পক্ষে আইনজীবীরা জানান ,২০১৭ এর প্রাথমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ ছিল DLD প্রশিক্ষণ প্রাপ্তরাই যোগ্য এই পদের জন্য। কিন্তু তাও আবেদন জানান তাঁরা, মামলাও করেন, অনুমতিও পান। পরীক্ষায় বসেন। কিন্তু আইনজীবীর যুক্তি শুনে সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ।

১১ বছরের শাসন কালে রাজ্য সরকারের বিরুদ্ধে সবথেকে বড়ো অভিযোগ বেকারত্ব। গত এক দশকে রাজ্যে চাকুরি হয়েছে হতে গুনে, জনসংখ্যা বৃদ্ধি হয়েছে তার থেকে বহু বহু গুণ বেশি। একাধিক টালবাহানায় বছরের পর বছর আটকে আছে একাধিক চাকরির নিয়োগ। মিছিল,ধর্নায় আশ্বাস মিললেও মিলছে না চাকরি। পড়াশোনা শেষ করে বেকার থাকছেন হাজার হাজার যুবক। সেসবের মধ্যে আবার অন্ধকারে ২৬৯ জনের ভবিষ্যৎ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর