TET: চলতি মাস থেকেই শুরু ইন্টারভিউ প্রক্রিয়া, উৎসবের মরশুমে বিরাট ঘোষণা পর্ষদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বছর শেষে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ডিসেম্বরেই হবে টেটের প্রথম ধাপের ইন্টারভিউ। চলতি মাস থেকেই শুরু ইন্টারভিউ প্রক্রিয়া, ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০১৪ এবং ২০১৭ সালের প্রাথমিকে টেট উত্তীর্ণদের জন্য প্রথম দফার ইন্টারভিউয়ের তারিখ প্রকাশ করা হল। জানানো হয়েছে, রেজিস্ট্রেশনে যে সমস্ত প্রার্থীরা ইন্টারভিউয়ের জায়গা হিসেবে কলকাতা বেছে নিয়েছিলেন, তাঁদের ডাকা হবে। বুধবারেই এই বিজ্ঞপ্তি দিয়েছে পর্ষদ।

আরও পড়ুনঃ Coronavirus: কী এই ওমিক্রন BF.7? কতটা ভয়ের এটি? জেনে নিন, এ সম্পর্কে যাবতীয় তথ্য।

পর্ষদের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার ইন্টারভিউয়ের সময়, স্থান এবং সমস্ত কিছু মেল মারফত প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। এমনকি প্রাথমিক শিক্ষক নিয়োগের পোর্টালেও কল লেটার থাকবে। তা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন চাকরি প্রার্থীরা। গোটা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে ভিডিওগ্রাফি করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

চলতি মাস থেকেই শুরু ইন্টারভিউ প্রক্রিয়া, ডাকা হল কাদের?
চলতি মাস থেকেই শুরু ইন্টারভিউ প্রক্রিয়া, ডাকা হল কাদের?

তৃণমূলের আমলে ২০১৪ সাল এবং ২০১৭ সালে টেটের পরীক্ষা হয়েছিল। কিন্তু দুই বারেই নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল। এখন তাই স্বচ্ছতা বজায় রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রায় ১২ হাজার শিক্ষক প[অদে নিয়োগের প্রথম পর্যায়ের প্রক্রিয়া শুরু হবে সেদিন থেকেই।

চলতি মাস থেকেই শুরু ইন্টারভিউ প্রক্রিয়া, ডাকা হল কাদের?

চলতি মাস থেকেই শুরু ইন্টারভিউ প্রক্রিয়া, ডাকা হল কাদের?
চলতি মাস থেকেই শুরু ইন্টারভিউ প্রক্রিয়া, ডাকা হল কাদের?

উল্লেখ্য, দুই দফায় প্রাথমিকের নিয়োগ নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। কখনও টাকার বিনিময়ে আবার কখনও সাদা খাতা জমা দিয়ে নিয়োগের কথা উঠে আসছিল। দীর্ঘ সমস্য ধরে নিয়োগের দাবিতে সরব হন চাকরি প্রার্থীরা। যদিও এই ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি ঘোষণার পরে করুণাময়ীতে পর্ষদের অফিসের সামনে অনশনে বসেন চাকরি প্রার্থীরা। তাঁদের বক্তব্য ছিল, ইন্টারভিউ ছাড়াই চাকরি দিতে হবে সবাইকে। মধ্যরাতে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। শেষ অবধি মধ্যরাতে করুণাময়ী থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত