ছাত্রমৃত্যুর জেরে ফের উত্তেজনা বিশ্বভারতীতে, উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ,ধর্ণা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ছাত্রমৃত্যুতে উত্তাল বিশ্বভারতী। উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ, ধর্ণায় পরিবার। বিশ্বভারতীর ছাত্রবাস পাঠভবনে দ্বাদশ শ্রেণির এক ছাত্রমৃত্যুর জেরে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ল ক্যাম্পাসে।

আরও পড়ুনঃ খাস কলকাতায় অটোর মধ্যে বিপুল পরিমাণ বোমা ও অস্ত্র উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

বিতর্কের মুখে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তার বিরুদ্ধে অভিযোগ, ছাত্রের মৃত্যুর খবর, পরিবারকে জানানো হয়নি। বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে খুন, প্রমাণ লোপাট এবং ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করেছেন মৃতের বাবা।

এই অভিযোগ নিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসেছে মৃত ছাত্রের পরিবার। এদিকে এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ে ক্লাস বয়কটের ডাক দিয়েছে পড়ুয়ারা।

ছাত্রমৃত্যুর জেরে ফের উত্তেজনা বিশ্বভারতীতে, উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ, ধর্ণা

শুক্রবার থেকে উপাচার্যের বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ। বিক্ষোভরত পড়ুয়াদের দাবি, অসীমের (মৃত ছাত্রের নাম) মৃত্যুর পরেও উপাচার্য ‘উদাসীন’।

ছাত্রমৃত্যুর জেরে ফের উত্তেজনা বিশ্বভারতীতে, উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ, ধর্ণা

উপাচার্য যাতে অসীমের পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন, সেই দাবি তুলেছেন বিক্ষোভকারীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত