টেলিকম সংস্থাগুলি আনতে চলেছে বড়োসড়ো পরিবর্তন, নয়া নির্দেশিকা জারি TRAI-এর!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: টেলিকম সংস্থাগুলি আনতে চলেছে বড়োসড়ো পরিবর্তন, তথা ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি নতুন নির্দেশিকা জারি করেছে শুক্রবার থেকে টেলিকম সংস্থা গুলির জন্য।এর উদ্দেশ্য হল গ্রাহকের সচেতন ভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করা এবং প্ল্যান সম্পর্কে স্বচ্ছতা আনা।

আরও পড়ুনঃ সংসদে নয়া বিল পেশ করল কেন্দ্র! সরকারি অনুমতি লাগবে না কর্মী ছাঁটাই করতে !

TRAI তার নির্দেশিকাতে জানিয়েছে, “টেলিকম সংস্থাগুলি তাদের চলতি প্ল্যান ও প্রক্রিয়া গুলির সম্পর্কে যতটা বিস্তারিত তথ্য থাকা উচিত, কতটা স্বচ্ছ নয়। কিছু কিছু সংস্থা প্রায়শই অতিরিক্ত শর্ত প্রকাশ করে না। এছাড়াও বিভিন্ন প্ল্যান এর জন্য বিভিন্ন শর্তাবলী একই ওয়েব পেজে থাকেনা। এজাতীয় পরিস্থিতিতে, গ্রাহকরা তথ্য বুঝতে পারেন না । কোথাও কোথাও আবার গ্রাহকদের থেকে তথ্য গোপন করা হয়।”

সমস্ত টেলিকম সংস্থাগুলিকে TRAI এর নতুন নির্দেশিকা অনুযায়ী দিতে হবে গোটা প্রক্রিয়াটির নিয়ামক প্রয়োজনীয় সম্পূর্ণ নিয়ম।

TRAI এর বক্তব্য, প্রত্যেকটি টেলিকম সংস্থাগুলির তথ্য থাকতে হবে পরিষেবা ক্ষেত্রে প্রিপেইড এবং পোস্টপেইড সব ট্যারিফ প্ল্যান সম্পর্কে। সংস্থার অফারের যাবতীয় সম্পূর্ণ তথ্য আপডেট করতে হবে ১৫ দিনের মধ্যে। গ্রাহকদের তথ্য দিতে হবে ওয়েবসাইট, কাস্টমার কেয়ার সেন্টার, খুচরা কেন্দ্র, বিক্রয় কেন্দ্র এবং অ্যাপ্লিকেশন বিষয়ে।

TRAI এর অধীনস্থ টেলিকম সংস্থাগুলিকে তথ্য সরবরাহ করতে হবে- কতগুলি ডাটা, এস এম এস এবং ভ্যালিডিটি শেষ হওয়ার পর এর চার্জ, ভ্যালিডিটি শেষ হওয়ার পরে ডেটার স্পিড এবং তাদের চার্চ সম্পর্কে।

টেলিকম সংস্থাগুলি আনতে চলেছে বড়োসড়ো পরিবর্তন, এগুলো ছাড়াও তথ্যতে স্বচ্ছতা রাখতে হবে তাদের কম্ব প্ল্যান বা অ্যাড- অন – প্ল্যান সম্পর্কিত তথ্য তেও। এছাড়াও দিতে হবে পোস্টপেইড গ্রাহকদের অতিরিক্ত চার্জ, কানেকশন ফি ব্যালেন্স ইত্যাদি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর