নজরবন্দি ব্যুরো: সংসদে নয়া বিল পেশ করল কেন্দ্র! একশ্রেণীর ব্যবসায়ী মুনাফা লুটছে করোনা মহামারী কে কাজে লাগিয়ে। আর সেই প্রভাব পড়ছে আম জনতার উপর। সাধারণ জনতার আয় কমছে করোনা মহামারীর প্রভাবে। বেসরকারি সংস্থায় কর্মী ছাঁটাই পর্ব চলছে। বেতনের উপর পড়ছে কোপ। বহু মানুষ কাজ হারিয়ে বেকার হয়েছেন।
প্রায় ৬০ লক্ষ কর্মী গত তিন মাসে কাজ হারিয়ে বেকার। আর এই পরিস্থিতি আরো প্রশস্ত করতে কেন্দ্র নয়াবিল কার্যকর করতে চলেছে বেসরকারি সংস্থা গুলির কর্মী ছাঁটাইয়ের পথ আরও সহজ করে তুলতে । জানা গিয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে।
আরও পড়ুনঃ ফের একদিনে সুস্থ হলেন ৩ হাজারের বেশি আক্রান্ত। আজ মৃত্যু ৬২ জনের।
সর্বভারতীয় এক ইংরেজি দৈনিকে প্রকাশ হওয়া এক প্রতিবেদনে জানানো হয়েছে,কেন্দ্রের বিজেপি সরকার ছাড়পত্র দিতে চলেছে বেসরকারি সংস্থান গুলিকে কর্মী ছাঁটাই ক্ষেত্রে।
বেসরকারি সংস্থান গুলির কর্মী ছাঁটাইয়ের জন্য লাগবে না কোন সরকারি অনুমতি।নিজেদের ইচ্ছেমতো এই সংস্থানগুলি কর্মী ছাঁটাই ও নিয়োগ করতে পারবে।এরকম টাই প্রস্তাব দিল শনিবার পেশ করা একটি বিলে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক।
সংসদে নয়া বিল পেশ করল কেন্দ্র! বর্তমানে বেসরকারি সংস্থান গুলিতে ১০০ জনের কম কর্মী আছে, তারা সরকারের অনুমতি ছাড়াই কর্মী ছাঁটাই ও নিয়োগ কার্য করতে পারে। তবে এখন কেন্দ্রীয় শ্রম মন্ত্রী সন্তোষ গাঙ্গেয়ার ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড বিল ২০২০’ তে তা বাড়িয়ে ৩০০ কর্মী আছে এরকম বেসরকারি সংস্থা সরকারের অনুমতি ছাড়াই কর্মীর যোগ ও বিয়োগ কার্য করতে পারবে তা ওই বিলে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন।



