Teesta Torsa Express: বন্ধ হয়ে গেল তিস্তা তোর্ষা এক্সপ্রেস, শেষরক্ষা হলনা শত চেষ্টাতেও!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ শেষরক্ষা করা গেল না, আগামী তিনমাসের জন্য বন্ধ হয়ে গেল শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী তিস্তা তোর্ষা এক্সপ্রেস। রেল বোর্ড যুক্তি দেখিয়েছে যে গতবার কুয়াশার কারনে এবং করোনা আবহে একেবারেই যাত্রী ওঠে নি তিস্তা তোর্ষা এক্সপ্রেসে। ডাহা ক্ষতির মুখে পড়তে হয়েছিলো এই ট্রেনটিকে। যার ফলে রেল বোর্ড ভাবনা চিন্তা করছিল সারা বছর চললেও শীতকালে বন্ধ রাখতে হবে আলিপুরদুয়ার থেকে শিয়ালদহ গামী এই ট্রেনটিকে।

আরো পড়ুনঃ Covid19 Update: দেশের সর্বনিম্ন সংক্রমণের দিনই রাজ্যে লাফিয়ে বাড়ল করোনা সংক্রমণ!

কিন্তু রেল বোর্ডের সেই ভাবনা চিন্তা কে বাস্তবায়িত করতে দেননি একাধিক আধিকারিক। শিলিগুড়ি আর আলিপুর দুয়ারের বাসিন্দাদের কথা মাথায় রেখে  চার / পাচদিন আগেই তিস্তা তোর্ষা ট্রেনটিকে চালানোর সিদ্ধান্ত যখন নিয়েছিলো উত্তর পূর্ব রেল। তখন উচ্ছাসে ফেটে পড়ছিলো গোটা আলিপুরদুয়ার কিন্তু আজ রেলের সিদ্ধান্ত বদলে গেল। আগামী ৩ মাসের জন্যে বন্ধ হয়ে গেল তিস্তা তোর্ষা এক্সপ্রেস।

এই সিদ্ধান্ত পুরোপুরি ভেঙ্গে দেবে আলিপুরদুয়ারের মানুষকে। জানালেন আলিপুরদুয়ার এনজেপী রিটায়ার্ড ষ্টেশন মাষ্টার সঞ্জয় চৌধুরী, তিনি জানালেন আলিপুর দুয়ার থেকে কলকাতাগামী এই ট্রেনটি যথেষ্ট জনপ্রিয় তাই এই ট্রেন বন্ধ হয়ে গেলে ক্ষতি হবে সবারই, তাছাড়া কোন ট্রেন বন্ধ হয়ে গেলে আর চালু হয় না। সবমিলিয়ে চুড়ান্ত সমস্যায় পড়ে যাবেন যাত্রীরাও।

বন্ধ হয়ে গেল তিস্তা তোর্ষা এক্সপ্রেস, শেষরক্ষা হলনা শত চেষ্টাতেও!

বন্ধ হয়ে গেল তিস্তা তোর্ষা এক্সপ্রেস, শেষরক্ষা হলনা শত চেষ্টাতেও!
বন্ধ হয়ে গেল তিস্তা তোর্ষা এক্সপ্রেস, শেষরক্ষা হলনা শত চেষ্টাতেও!

কিন্তু কেন বন্ধ করে দেওয়া হল এই ট্রেনটিকে? জানালেন মালদা কলকাতা ডিভিসনের ADRM অজিত সেনগুপ্ত। তিনি বলেন এই ট্রেন শীতকালে চালানো মানেই ক্ষতি, কারন শীতে যে সময় ট্রেনটি আসে যাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হয়। তাই আমরা আর এই সময় ট্রেনটাকে চালানোর সাহস পেলাম না। তবে শীতের শেষেই আবার এই ট্রেনটিকে চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত