তৈরি ‘টিম মমতা’, নবান্ন সভাঘরে আজই দফতর ভাগ মন্ত্রীদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৈরি ‘টিম মমতা’, তৃতীয় বারের জন্য বাংলায় তৈরি হল তৃণমূল সরকারের মন্ত্রী সভা। ২৯২ আসনের ২০০ এর বেশি আসনে জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। গত ৫ই মে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পরই পরের দুদিনে শপথ নিয়েছিলেন সকল বিধায়কেরা। তার পরই আজ মন্ত্রী হিসেবে শপথ নিলেন  ৪৩ জন।

আরও পড়ুনঃ পরিস্থিতি সামাল দিতে মালদার ৪ হাসপাতালে তৈরি হচ্ছে কোভিড ওয়ার্ড

হ্যাটিকের মন্ত্রীসভার শপথ গ্রহন হয়েছে মমতার শপথের মতই অনাড়ম্বরে। জিতে এসেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কোভিডে পরিস্থিতিতে মোকাবিলা প্রধাণ লক্ষণ। উচ্ছাস নয়। সেই মতো আজও থ্রোণ হলে ৭ মিনিটে একসঙ্গেই শপথ বাক্য পাঠ করলেন সকল মন্ত্রী। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজভবনে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নয়া মন্ত্রীসভা, রয়েছেন মোট ৪৩ জন ক্যাবিনেট মন্ত্রী।

এর মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী। এই ১৯ জনের মধ্যে ১০ জনআবার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত।কোভিডের কারণে আলাদা আলাদা আভবে শপথ না নিয়ে একসঙ্গেই সকলে শপথ বাক্য পাঠ করলেন প্রথমে শপথ নিলেন পূর্ণ মন্ত্রীরা। এরপর শপথ নিয়েছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা। শেষে শপথ গ্রহন করেছেন  ৯ জন প্রতিমন্ত্রী।

তৈরি ‘টিম মমতা’, সূত্রের খবর শপথ নেওয়ার পরেই তৃতীয় বারের জন্য মমতার সরকারের মন্ত্রীদের নিয়ে আজই প্রথম ক্যাবিনেট বৈঠক বসছে নবান্নতে। করনা পরিস্থিতি সামাল এর জন্য কনো কিছুতেই  অধিক সময় ব্যয় করছেন না দলনেত্রী। আজকের বৈঠকেই ভাগ করে দেবেন দপ্তর। বুঝিয়ে দেওয়া হবে আজই দায়িত্ব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত