নজরবন্দি ব্যুরোঃ নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে ৬১৮ জনের সুপারিশপত্র বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন। চাকরি নিয়ে টানাপোড়েন শুরু হতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ৬১৮ জন চাকরি প্রার্থীরা। বুধবার এসএসসির ত্যরফে তাঁদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো হয়েছে। অন্যদিকে, চাকরি যাওয়া গ্রুপ ডি কর্মীদের বক্তব্য, এতদিন ধরে তাঁরা পরিশ্রম দিয়েছেন, তাই টাকা ফেরত দিতে রাজি নয় তাঁরা।
আরও পড়ুনঃ সৌরভ-বিরাট দ্বন্দ্ব থেকে ফিট থাকার ইনজেকশন, গোপন ভিডিও তে ফাঁস চেতনের বিস্ফোরক মন্তব্য


এর আগে নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট কারচুপির অভিযোগে ৯৫২ জনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। এসএসসিকেই নিজেদের ক্ষমতা প্রয়োগের নির্দেশ দেন তিনি। বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করেন অভিযুক্ত শিক্ষকেরা।

সোমবার রাতেই অভিযুক্ত ৮০৫ জনের মধ্যে ৬১৮ জন শিক্ষকের চাকরির সুপারিশ পত্র বাতিলের বিজ্ঞপ্তি দেয় স্কুল সার্ভিস কমিশন। বুধবার আদালতে জানানো হয়েছে, ওই বিজ্ঞপ্তিতে অভিযুক্ত শিক্ষকদের সুপারিশ পত্র বাতিল হয়ে যায়নি। সুপারিশ পত্র বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। তাই এখনই সুপারিশ পত্র বাতিল করা যাবে না। এমনটাও জানা গেছে।
সুপারিশ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে জানানোর পাশাপাশি তারা বলে, পরবর্তী সিদ্ধান্তের জন্য তাঁরা ডিভিশন বেঞ্চের রায়ের অপেক্ষাই করবে। তার আগে নিয়োগ পত্র বাতিল আপাতত হচ্ছে না নবম-দশম শ্রেণির ওএমআর শিট কারচুপির অভিযোগে অভিযুক্ত শিক্ষকদের।


পরিশ্রম দিয়েছেন, টাকা ফেরত দেওয়া নিয়ে প্রশ্ন

সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার তাঁরা আদালতের কাছে জানান, গত ৫ বছর ধরে শ্রম দিয়েছেন তাঁরা। তাই বেতন ফেরত দেওয়ার নির্দেশকেও চ্যালেঞ্জ জানিয়েও বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন তাঁরা।







