TATA Motors: ভারতের বাজারে আসছে নতুন টাটা সুমো, পুরনো দাম ও স্মার্ট চেহারায় তুলবে ঝড়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভারতের বাজারে টাটা মোটরসের সমস্ত SUV অত্যন্ত জনপ্রিয়। যাত্রার শুরু থেকেই গাড়িপ্রেমীদের মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছিল এই দেশীয় সংস্থা। SUV হল Tata Sumo Gold অন্যতম আলোচিত গাড়ি। কিন্তু কিছু কারণবশত MUV ভিত্তিক SUV বন্ধ করতে হয়েছিল। গাড়িটি বন্ধ হওয়ার আগে একটানা ২৫ বছর সফলভাবেই চলছিল। তবে সূত্রে খবর পাওয়া যাচ্ছে, টাটা মোটরস (TATA Motors) এই টাটা সুমোর পুনরুজ্জীবনের কথা ভাবছে। এই খবর প্রকাশ্যে আসতে না আসতেই নতুন গাড়ির চেহারা, ফিচারস জানতে কৌতূহলী গাড়ি প্রেমীরা।

TATA Motors: ভারতের বাজারে আসছে নতুন টাটা সুমো, পুরনো দাম ও স্মার্ট চেহারায় তুলবে ঝড়

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৮ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

জানা গিয়েছে, চেহারা ও ডিজাইনের নিরিখে টাটা সুমোর নতুন ভার্সনের অনেকটাই মিল রয়েছে Tata Harrier এবং Land Rover Range Rover Evoque-এর সঙ্গে। গাড়িতে থাকবে বিলাসবহুল আসন। বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকবে। Tata Motors-এর নতুন SUV-তে ডিজেল ইঞ্জিন থাকবে। মনে করা হচ্ছে যে SUV-এ 1850cc ডিজেল ইঞ্জিন থাকবে বলেও খবর সূত্রে। শক্তিশালী ইঞ্জিনের মাধ্যমে গাড়িটি ৩৫ কিলোমিটারের মাইলেজ দেবে। সমস্তকিছুর সংমিশ্রণে নতুন ভার্সনটি আরও আকর্ষণীয় হতে চলেছে। এটি শুধুমাত্র একটি ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে উপলব্ধ হবে। এই SUV-এর ফুয়েল ট্যাঙ্কের ক্ষমতা ৬০ লিটার হবে।

TATA Motors: ভারতের বাজারে আসছে নতুন টাটা সুমো, পুরনো দাম ও স্মার্ট চেহারায় তুলবে ঝড়
TATA Motors: ভারতের বাজারে আসছে নতুন টাটা সুমো, পুরনো দাম ও স্মার্ট চেহারায় তুলবে ঝড়

দুর্দান্ত চেহারা এবং স্মার্ট বৈশিষ্ট্য সহ ভারতের বাজারে এখন রাজত্ব করছে টাটা সুমো। নতুন ভার্সনটি হবে সংস্থার সবথেকে আপডেটেড গাড়ি। যার বাজারমূল্য হবে ৬ লক্ষ টাকার ভিতরেই। তাই যারা গাড়ি কিনতে চাইছেন কিন্তু বাজেটের মধ্যে পছন্দের গাড়ি পাচ্ছেন না তাদের জন্য আসতে চলেছে এক সুবর্ণ সুযোগ। টাটা সংস্থার সাশ্রয়ী মূল্যের গাড়িগুলির তালিকায় অন্তর্ভুক্ত হবে এটি। টাটা সুমো যে সময় দেশের বাজারে ঝড় তুলছিল, সেইসময়েই Toyota Qualis এবং Chevrolet Tavera টক্কর দিচ্ছিল। কিন্তু ২০২০ সালের আগে থেকে SUV স্টাইল এই ধরনের গাড়িগুলির চাহিদা কমতে থাকে। Toyota Innova, Marazzo, Mahindra Xylo-র চাহিদা বাড়তে থাকে।

ভারতের বাজারে আসছে নতুন টাটা সুমো, পুরনো দাম ও স্মার্ট চেহারায় তুলবে ঝড়

TATA Motors: ভারতের বাজারে আসছে নতুন টাটা সুমো, পুরনো দাম ও স্মার্ট চেহারায় তুলবে ঝড়

টাটা মোটরসের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর সুমন্ত মুলগাওকারকে শ্রদ্ধা জানিয়ে টাটা সুমো নামকরণ করা হয়। তাঁর নাম ও পদবীর প্রথম দুই অক্ষর থেকে নামকরণ করা হয় সুমো (SUMO)। সেই নাম পরবর্তীতে SUMO-র সঙ্গে সমার্থক হয়ে ওঠে এবং ভারতের গাড়িপ্রেমীদের জন্য নস্ট্যালজিয়াও হয়ে যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন