দানিশ সিদ্দিকির মৃত্যুতে শোক প্রকাশ তসলিমার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুলিত্জার জয়ী চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকির মৃত্যুতে শোক প্রকাশ করলেন তসলিমা নাসরিন। তিনি বলেন, আফগান সেনা এবং তালিবানের সংঘর্ষের ছবি তুলতে গিয়ে নিহত দানিশ। রয়টার্সের এই সাংবাদিকের মৃত্যু অনেক বড় ক্ষতি।

সংঘর্ষপ্রবণ এলাকায় যেতে হলে সাংবাদিকদেরও বুলেফপ্রুফ জ্যাকেট এবং বুলেটপ্রুফ হেলমেট পরা উচিত বলে মন্তব্য করেন তসলিমা। প্রসঙ্গত কন্দহরের অশান্ত পরিস্থিতির ছবি তুলতে দিন কয়েক আগেই সেখানে গিয়েছিলেন দানিশ। আফগান সেনাবাহিনীর সঙ্গে থেকে কাজ করছিলেন তিনি।

আরও পড়ুনঃ করোনা কালের মাধ্যমিক, ২০ই জুলাই রেজাল্ট দেবে মধ্যশিক্ষা পর্ষদ

শুক্রবার সংবাদ সংস্থা জানিয়েছে, কন্দহরের স্পিন বোলডাক জেলায় সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয়েছেন দানিশ। সংবাদসংস্থা রয়টার্সের হয়ে কাজ করতেন দানিশ। রোহিঙ্গাদের সংকট নিয়ে ছবি তুলেছিলেন দানেশ ও তাঁর সহকর্মী আদনান আবিদি। যা বেশ আলোড়ন ফেলেছিল।

দানিশ সিদ্দিকির মৃত্যুতে শোক প্রকাশ তসলিমার

এই কৃতিত্বের জন্য ২০১৮ সালে সহকর্মী আদনান আবিদির সঙ্গে ফিচার ফোটোগ্রাফিতে পুলিত্জার পুরস্কার পান দানিশ সিদ্দিকি। ভারতীয় হিসাবে যা বিরল সম্মান। এছাড়াও, ২০২০ সালে দিল্লি হিংসা, কোভিড-১৯ মহামারি, ২০১৫-তে নেপালে ভূমিকম্প, ২০১৬-১৭-তে মসুলের যুদ্ধ, হংকংয়ে প্রতিবাদের ছবি তুলে সাড়া ফেলছিলেন সিদ্দিকি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন