নজরবন্দি ব্যুরোঃ নেতার খেয়াল। যা সাধারণ মানুষের ভাবনার ধরাছোঁয়ার বাইরে। কোন নেতা কখন কোন দলের সেটা বুঝতে গিয়ে মাথা খারাপ হয় সাধারণ জনগণের। নেতা কখন এ ঘরে তো কখন আবারো ওঘরে। ঠিক এইরকমই ঘটনা ঘটেছে গতকাল। বিজেপির সাময়িকভাবে বরখাস্ত নেতা জয়প্রকাশ মজুমদার বিজেপি থেকে যোগদান করেছেন তৃণমূলে।
আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে ইভিএম চুরি! অভিযোগ আনলেন অখিলেশ
শুধু তৃণমূলে যোগদানই নয় যোগদানের পরে তিনি বর্তমানে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি। জয়প্রকাশ যে তৃণমূলে সেটা জানতেন না তারিকুল ইসলাম। হয়তো এই ভাবে তারিকুলের নাম বললে অনেকেই চিনবেন না। কারণ তিনি কোন স্বনামধন্য নেতা তো নন। তাহলে তারিকুলের পরিচয়টা একটু দিয়েই দিই। তারিকুল ইসলাম নদীয়ার থানাপাড়ার এক সাধারন তৃণমূল কর্মী।
এই তারিকুল ইসলাম বছর দেড়েক আগে করিমপুরের by-election এ তৎকালীন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার কে লাথি মেরে কচুবনে ফেলে দিয়েছিলেন। এবার তো চিনতে পারছেন কে এই তারিকুল। এই তারিকুলের সঙ্গে দেখা হয়ে গেল গতকালকে। কথায় কথায় তারিকুল কে বললাম তারিকুল জয়প্রকাশ বাবু তো এবার তোমাদের দলের রাজ্য সহ-সভাপতি। খবরটি তারিকুলের কাছে ছিল না। কথাটা শোনার পর আঁতকে উঠলেন তারিকুল।

বললেন উনি এখন আমাদের দলে? তাই নাকি? তারপরেই তার চোখে-মুখে এল একটা লজ্জার ছাপ। কারণ সেদিনের সেই ঘটনা আজকেও তারিকুল কে লজ্জা দেয়। তিনি জানালেন, ‘তার সঙ্গে জয়প্রকাশ বাবুর কোনদিন যদি দেখা হয় তবে তাকে অনুরোধ জানাবো যাতে এইসব ঘটনা তিনি আর মনে না রাখেন”। কিন্তু সেই সময়ের এই ঘটনা শুধু জয়প্রকাশ বাবু কেন গোটা বাংলার লোকের মনে থাকবে। জয়প্রকাশ বাবুর নাম উচ্চারিত হলেই মনে পড়বে লাথি খেয়ে কচুবনে পরে যাওয়া জয়প্রকাশ বাবুর সেই দৃশ্য।
তাই নাকি? তিনি এখন আমাদের দলের নেতা? জয়প্রকাশের TMC যোগ নিয়ে অবাক সেই তারিকুল
এদিকে জয়প্রকাশ মজুমদারের দলবদল নিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপিকে। তবে মুখে সে কথা বলতে নারাজ বিজেপি নেতৃত্ব। খাতায় কলমে বহিষ্কৃত থাকা জয়প্রকাশের গলায় অবশ্য বিজেপি বিরোধী সুর বহুদিন থেকেই শোনা যাচ্ছিল। বিধাননগর পুরভোটের পর সরাসরি বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছিলেন তিনি।



