UP Election 2022: উত্তরপ্রদেশে ইভিএম চুরি! অভিযোগ আনলেন অখিলেশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাত পোহালেই উত্তরপ্রদেশে ভোটগণনা। কিন্তু তার আগেই চিন্তা বাড়ল সমাজবাদী পার্টির।উত্তরপ্রদেশের ইভিএম চুরি হচ্ছে, এই অভিযোগ তুলেছেন খোদ সমজাবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। গণনাকেন্দ্র ত্থেকে ইভিএম সরানোর ভিডিও ভাইরাল করা হয়েছে সমাজাবাদী পার্টির তরফে। যদিও অখিলেশের সেই অভিযোগ আমনতে নারাজ নির্বাচন কমিশন। 

আরও পড়ুনঃ ক্রিকেটের নিয়মে বড়সড় বদল, রানআউট নিয়ে বড় সিদ্ধান্ত এমসিসির

বিজেপির বিরুদ্ধে ইভিএম চুরির অভিযোগ এনে সমাজবাদী পার্টি প্রধানের বক্তব্য, উত্তরপ্রদেশের এই লড়াই গণতন্ত্রের লড়াই। এই লড়াইয়ে হেরে গেলেও স্বাধীনতার যুদ্ধে নামতে হবে। দলের সমস্ত কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, ভোট চুরি হতে দেওয়া যাবে না।

UP polls 2022: Akhilesh Yadav promises caste census if Samajwadi Party is voted to power - Hindustan Times

 

সমাজবাদী পার্টি সূত্রে খবর, তিনটি ইভিএম মেশিন চুরির চেষ্টা প্রকাশ্যে এসেছে। অভিযোগ, ইভিএম চুরি করা হচ্ছে ট্রাকে চাপিয়ে। তাও আবার বারাণসীতে। অখিলেশ যাদবের দাবী, একটি ট্রাক তাঁদের কর্মীরা ধরতে পারলেও বাকি দুটি ট্রাক সেখান থেকে পালিয়ে যায়। অখিলেশের অভিযোগ, যোগী আদিত্যনাথের এক প্রিন্সিপাল সেক্রেটারি জেলাশাসকের নির্দেশে এই কাজ করেছেন। যেখানে বিজেপির হারের সম্ভাবনা, সেখানেই এই কাজ করা হচ্ছে, এমনটাও অভিযোগ তুলেছেন তিনি।

উত্তরপ্রদেশে ইভিএম চুরি, বিস্ফোরক অভিযোগ অখিলেশের  

উত্তরপ্রদেশে ইভিএম চুরি, বিস্ফোরক অভিযোগ অখিলেশের  
উত্তরপ্রদেশে ইভিএম চুরি, বিস্ফোরক অভিযোগ অখিলেশের

উল্লেখ্য, ২৪ এর নির্বাচনের আগে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন বিজেপির কাছে লিটমাস টেস্টের মতো। বিজেপির তরফে দাবী করা হচ্ছে ৩০০ টি আসনে জয়লাভ করবেন তাঁরা। এমনকি বুথফেরত সমীক্ষাতেও সেই ছবি ধরা পড়তে শুরু করেছে। এমত অবস্থায় নিজের কর্মীদের সজাগ থাকার বার্তা দিয়ে অখিলেশ যাদব কী বোঝাতে চাইলেন? যদিও এই অভিযোগ নতুন কিছু নয়, ২০১৭ সালে একই অভিযোগ তোলা হয়েছিল এসপির তরফে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন