ক্রিকেটের নিয়মে বড়সড় বদল, রানআউট নিয়ে বড় সিদ্ধান্ত এমসিসির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিগত কিছু বছর ধরেই ক্রিকেটের দুনিয়ার অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে মানকাডিং। যা নিয়ে বিতর্কের শেষ নেই বিশ্লেষক ও ক্রিকেটপ্রেমীদের মধ্যে। সেই অনুসারে কোনও ব্যাটারকে আউট করা নিয়ম বিরোধী বলেই মনে করেন অনেকে। একাধিকবার বদলের দাবি উঠলেও তাতে খুব একটা গুরুত্ব দেয়নি কোনো সংস্থা। এবার ক্রিকেটের নিয়মে বড়সড় বদল আনল ম্যারিলিবন ক্রিকেট ক্লাব(MCC)।

আরও পড়ুনঃ রাজ্যপালের বক্তব্য পক্ষপাতদুষ্ট, বৈঠক এড়ালেন স্পিকার, বিধানসভা কাণ্ডে বাড়ছে সংঘাত

এই নতুন নিয়ম অনুসারে, এবার থেকে মানকাডিংকে অনৈতিকতার তালিকায় রাখা যাবে না। তার বদলে সাধারণ রানআউটের মতোই এটি স্থান পাবে আউট সেকশনে। হটাৎ কেন এই সিদ্ধান্ত? এমসিসির তরফে জানানো হয়েছে, এটা আদতে যে রানআউট। তা অস্বীকার করার কোনো স্থান নেই। তাই এটিকে আনফেয়ার প্লে’র মধ্যে রাখা উচিত নয়।

তারা আরও বলেন, গত কয়েক বছরে বিষয়টি এমনভাবে দেখানো হয়েছে যেন বোলারই এসবের মূল কারন। কিন্তু এতে কোনো ভুল কিছু নেই। এতে ব্যাট হাতে যিনি নন-স্ট্রাইকে যিনি থাকবেন তিনি নিয়মভঙ্গকারী হবেন। সে কারনে এসব নিয়ে কোনও বিতর্কের ইঙ্গিত পাচ্ছেন না এমসিসির সদস্যরা।

ক্রিকেটের নিয়মে বড়সড় বদল, মানকাডিং নিয়ে সিদ্ধান্ত ম্যারিলিবনের 

MCC Cricket Rules: क्रिकेट के नियमों में बड़े बदलाव, मांकड़िंग हुई वैध, अब नहीं मचेगा 'हो-हल्ला' - new code of Laws MCC Cricket Rules About the The Laws of Cricket mankading rule
ক্রিকেটের নিয়মে বড়সড় বদল, রানআউট নিয়ে বড় সিদ্ধান্ত এমসিসির

পূর্বে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালস বনাম কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচে দেখা দিয়েছিল এই মানকাডিং বিতর্ক। সেইসময় নন-স্ট্রাইকে থাকা ব্রিটিশ তারকা জস‌ বাটলারকে এই পদ্ধতিতে আউট করেছিলেন ভারতীয় স্পিনার রবিচন্দন অশ্বিন। যা নিয়ে চরমে উঠেছিল বিতর্ক। পরবর্তীতে নিয়মের বদল ঘটানোর দাবিও জানিয়েছিলেন অনেকে। শেষপর্যন্ত রান আউট সেকশনেই ঠাই পেল এটি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন