তিন বারের পুরনো সাংসদ আবার কেন? এবার উত্তর কলকাতা নতুন সাংসদ চায়। এমনই দাবি করলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। দোল উৎসব উপলক্ষ্যে লেবুতলা পার্কে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিজেপি রাজ্যের লোকসভা আসনের দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে। উত্তর কলকাতায় বিজেপির প্রার্থী হয়েছেন তাপস রায়। তাপস সদ্য তৃণমূল ছেড়েছেন।
আরও পড়ুনঃ মহুয়ার কেন্দ্র থেকে লোকসভার প্রচার শুরু মমতার, কৃষ্ণনগরে তৃণমূল নেত্রীর হাতিয়ার ‘CBI’, কীভাবে?

বিজেপির পতাকা হাতে নিয়ে অঙ্গীকারবধ্য হন। এবার তিনিই উত্তর কলকাতার বিজেপি প্রার্থী। ফলে এবার জমজমাট লড়াই এবার কলকাতা উত্তরেও। তৃণমূলের বাজি বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর বিজেপি এবার লড়াই করবে তৃণমূল-ত্যাগী বর্ষীয়ান রাজনীতিবিদ তাপস রায়কে। এদিন বিজেপি কর্মীদের নিয়ে পুরোদমে প্রচারে নেমে পড়েছেন তাপস রায়।
আর প্রচারে নেমেই পুরনো দল ও তৃণমূল প্রার্থীকে নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না তিনি। তৃণমূল নিয়ে তাপস বাবু বলেন, “দুর্নীতির পর দুর্নীতি! এর আগে বাংলার কোনও সরকারে আমলে এটা দেখা যায়নি। একটা বিভাগ নেই যেখানে দুর্নীতি নেই। শিক্ষা দফতরের আমলারা সব জেলে। সন্দেশখালির দস্যুরা মা-বোনেদের উপর অত্যাচার করেছে। রাত ১২টায় পার্টি অফিসে ডেকে পাঠিয়েছে।

সেই শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সরদারদের পাশেই সরকার দাঁড়াচ্ছে। এবারের ভোট তাদের বিরুদ্ধে দিতে মুখিয়ে আছেন মানুষ।” আর তৃণমূল প্রার্থী সুদীপকে নিয়ে বলেন, “এখানাকর যিনি সাংসদ, তাঁকে তো দেখতেই পাওয়া যায় না।
প্রচারে নেমেই পুরনো দল ও প্রার্থী নিয়ে বিস্ফোরক তাপস রায়, এবার জমজমাট লড়াই কলকাতা উত্তরেও
তৃণমূলের কর্মীরাই ওঁকে দেখতে পান না। তৃমূলের জনপ্রতিনিধিরাও ওঁকে দেখতে পান না। তিনি ৫ বছরে কলকাতা উত্তর নিয়ে সংসদে একটা প্রশ্ন করতেও সময় পান না। আবার তিনিই জাহির করেন আমি সাংসদ। উত্তর কলকাতার মানুষের কাছে ওঁর ভোট চাওয়ার কোনও অধিকার আছে?”



