প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় জামিন তাপস মণ্ডলের, মুক্তি হলনা পার্থর

প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় জামিন তাপস মণ্ডলের। একইসাথে জামিন পেলেন, এস বসু রায় কোম্পানির আধিকারিক কৌশিক মাঝিও।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক অভিযুক্তের জামিন। ৫৯৫ দিন জেলে কাটানোর পর জামিন পেলেন অভিযুক্ত তাপস মণ্ডল। যিনি কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত। তাঁর মুখেই উঠে এসেছিল কুন্তল ঘোষের নাম। নিয়োগ দুর্নীতিতে ১০০ কোটি টাকার খেলা হয়েছিল বলে দাবি করেছিলেন তাপস মণ্ডল। পাশাপাশি একইসাথে জামিন পেলেন, এস বসু রায় কোম্পানির আধিকারিক কৌশিক মাঝিও।

নিয়োগে দুর্নীতির অভিযোগে তাপসকে গ্রেফতার করা হয়েছিল। ২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক অভিযুক্তকে গ্রেফতার করে ইডি ও সিবিআই। গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য সহ আরও অনেকে। তখনই তাপস মণ্ডলকে গ্রেফতার করা হয়েছিল। এবার সেই মামলায় জামিন পেলেন তাপস মণ্ডল।

আদালতে তাপসের আইনজীবী সাওয়াল করেন, ৫৯৫ দিন জেলে থাকার পরেও তাঁর মক্কেলের বিচারপ্রক্রিয়া শুরুই হয়নি। অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেল সিবিআই।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের পুজোর আগে জামিন নিয়ে একাধিকবার জল্পনা তৈরি হলেও জামিন মেলা ভার হয়ে যায়। এদিকে পূজোর আগে আজ সোমবার কলকাতা হাইকোর্টে ছিল আরও একবার শুনানি। কিন্তু শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখলেন বিচারপতি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে আজ পার্থর জামিন মামলার শুনানি ছিল। কিন্তু রায়দান স্থগিত হয়ে যাওয়ায় পুজোর আগে মিলল না জামিন পার্থর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত