নজরবন্দি ব্যুরোঃ গত ১৪ জুন নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেছেন বলিউড স্টার সুশান্ত সিং রাজপুত। তবে অনেকের দাবি তাঁর এই আত্মহত্যার পিছনে রয়েছে অন্য কার হাত। জানিয়ে এখনো চলছে দেশ জুড়ে বিতরক।মুম্বাই পুলিশ তাঁর মৃত্যুর তদন্ত করছে। কিন্তু দেশ জুড়ে সুশান্তের ফ্যান রা দাবী করছেন সিবিআই তদন্তের।
আরও পড়ুনঃ সুশান্তের মৃত্যু নিয়ে মিথ্যে বললে পদ্মশ্রী ফিরিয়ে দেবো, বিস্ফোরক কঙ্গনা।


এই সবের মধ্যেই সুশান্তের ভক্তরা প্যারানর্মাল সাইকোলজিস্ট হাফ প্যারানর্মালকে অনুরোধ করেন সুশান্তের আত্মার প্ল্যানচেট করার জন্য। সেই অনুরোধ অনুযায়ী সুশান্তের আত্মার সঙ্গে প্ল্যানচেট করা হয়েছে । ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে সেই ভিডিওটি। কিন্তু কে এই হাফ প্যারানর্মাল? তিনি এক জন প্যারানর্মাল সাইকোলজিস্ট।দীর্ঘ দশ বছর ধরে প্ল্যানচেট নিয়ে গবেষণা করে একটি যন্ত্র আবিষ্কার করেছেন হাফ, যা দিয়ে তিনি মৃতদের আত্মাকে ডেকে আনতে পারেন।
এই যন্ত্রের মাধ্যমে না কি তিনি সুশান্তের আত্মার সাথে কথা বলেছেন। হাফ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, হাজারো অনুরোধের পর সুশান্তের আত্মার সঙ্গে মোলাকাতে রাজি হয়েছেন তিনি। তাঁর দাবি, প্ল্যানচেটে সাড়া দিয়েছে সুশান্তের আত্মা। সরাসরি কথা হয়েছে মৃত অভিনেতার সঙ্গে। নানা প্রশ্নের জবাবও দিয়েছেন তিনি।
আবারও সুশান্তের আত্মার সঙ্গে কথা বলতে চান তিনি। আরও গভার প্রশ্ন রাখার কথা বলেছেন হাফ। ওই ‘প্ল্যানচেট এক্সপার্ট’-এর দাবি, সুশান্ত নিজের গলায় স্পষ্ট করে কথা বলেছেন। তিনি সুশান্তের গলা বলে দাবি করা কণ্ঠস্বর বলছে, সে বলছে, “আমি এখন আলোয় আছি। মন খারাপ আমার। ভগবানের সঙ্গে সাক্ষাত্ করতে চাই।” দেখুন সেই ভিডিও।










