নজরবন্দি ব্যুরোঃ ব্যাপক আলোচিত-সমালোচিত দুটি সামাজিক সাইট টিকটক ও পাবজি নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে ইসলামি আমিরাত আফগানিস্তানের প্রশাসন। আগামী তিন মাসের মধ্যে জনপ্রিয় ভিডিও শেয়ারিং এবং গেমিং অ্যাপ্লিকেশনটি নিষিদ্ধ করতে চলেছে দেশটি। তালেবান নেতৃত্বাধীন টেলিযোগাযোগ বিভাগের একটি ঘোষণার বরাত দিয়ে মিডিয়া রিপোর্টে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুনঃ অর্পিতার ৩১ টি জীবনবীমার দায়িত্ব নিয়েছিলেন পার্থ, বিস্ফোরক দাবি ইডির


তালিবদের মতে, এই অ্যাপ দুটি যুবসমাজকে ভুলপথে চালিত করছে। তাই এই সিদ্ধান্ত। তালিবান মুখপাত্র ইনামুল্লাহ সামানগানি বলেছেন, ‘তরুণ প্রজন্মকে বিভ্রান্ত হওয়া থেকে বাঁচাতেই এই সিদ্ধান্ত।’ তালিবান সরকারের কমিউনিকেশন মন্ত্রী নাজিবুল্লাহ হাক্কানি বলেছেন,

‘প্রায় ২৩ কোটির বেশি ওয়েবসাইট ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে।’ এদিকে, তালিবান সরকার আবার ফেসবুকের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছে। তাদের অভিযোগ, ফেসবুক কর্তৃপক্ষ কোনওভাবেই সাহায্য করেনি তাদের।



এবার তালিবান সরকার নিষিদ্ধ করল টিকটক ও পাবজি
উল্লেখ্য শুধু আফগানিস্তানই নয়, আরও অনেক দেশই বিতর্কিত অ্যাপ দুটিকে নিষিদ্ধ করেছে। টিকটকের মাধ্যমে নানা ধরনের অনৈতিক ভিডিও কনটেন্ট তৈরির অভিযোগ পাওয়া যায়। যেমন ভারতে ইতিমধ্যেই এই অ্যাপ নিষিদ্ধ হে গিয়াছে। অন্যদিকে পাবজির নেশায় বুঁদ হয়ে অনেকের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ ।








