জল্পনার অবসান ঘটিয়ে তালিবানি যুগেও ফিরছে তালিবানি ক্রিকেট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আশরাফ ঘানির দেশ ত্যাগের পর থেকেই আতঙ্কের আরেক নাম হয়ে উঠেছে আফগানিস্থান।গত কুড়ি বছর আগের তালিবানি শাসনের কথা মাথায় রেখেই দেশ ছাড়ার ধুম দেখা গিয়েছে সেখানকার নাগরিক ও অন্যান্য কর্মরতদের মধ্যে। যত সময় গড়িয়েছে ততই তালিবানি আগ্রাসনের সাক্ষি থেকেছে আফগানরা। এই অবস্থায় আসন্ন টি-টোয়েন্তি বিশ্বকাপ কে ঘিরে আফগানিস্থানের অবস্থান নিয়ে থেকে গিয়েছিল ধোয়শাঁ।

আরও পড়ুনঃডাব্বুর ক্যামেরার সামনে বলিউডের সাহসী নায়িকাদের সাহসী ছবি, দেখুন

তবে দিনকয়েক আগেই জাতীয় দলের অধিনায়ক ও বোর্ড প্রশাসকদের সঙ্গে বৈঠক করে ক্রিকেটকে সমর্থন জানিয়েছে তালিবানিরা।যারফলে আগামী অক্টোবরে আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হওয়া চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারবে রশিদ খানরা।তাঁর পাশাপাশি আগামী বছরে ভারত ও অস্ত্রেলিয়া সফরের ছারপত্র দিয়েছে এই মৌলবাদী সংগঠন।

 

দিনকয়েক আগেই বিশ্বনেতাদের কাছে শান্তি স্থাপনের আর্জি জানাতে দেখা গিয়েছিল আফগান তারকা স্পিনার রশিদ খান কে, তবে তাঁতে খুব একটা লাভ না হলেও বহুদিন পর কাবুলে ফিরেছে ক্রিকেট। সম্প্রতি একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল কাবুলের এক ক্রিকেট ময়দানে। যেখানে দেখা গিয়েছিল জাতীয় দলের বেশ কিছু খেলোয়াড় কে তাঁর পাশাপাশি মাঠে দেখা গিয়েছিল বেশ কিছু তালিবানি পতাকা।

জল্পনার অবসান ঘটিয়ে তালিবানি যুগেও খেলা হবে ক্রিকেট

তবে দেশের পুরুষ ক্রিকেট দল কে খেলার অনুমতি দিলেও প্রশ্নের মুখে সে দেশের মহিলা ক্রিকেট দল। গতবছর দেশের মহিলা দলকে কেন্দ্রীয় সংস্থার আওতায় আনা হয়েও বছর ঘুরতেই ভয়ে বাড়ির এককোনে লুকিয়ে মহিলা ক্রিকেটাররা। আদৌ কবে মাঠে নামতে পারবেন দেশের মহিলা ক্রিকেটাররা সেই প্রশ্নই এখন সকলের মুখে।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর