Kodbel Bahar: ভাতের স্বাদ বাড়াতে জুরি নেই আচারের, ছুটির দিনে বাড়িতেই বানিয়ে ফেলুন কদবেল বাহার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরম ভাতের সাথে আচার পেলে কিন্তু মন্দ হয়না। আর সেটা যদি হয় কদবেলের আচার তাহলে কোন কথাই হবে না। আর আচার খাওয়ার জন্য নির্দিষ্ট কোন মরশুম হয়না। যেকোনো সময়ই আচার খাওয়া যায়। কিন্তু কিকরে বাড়িতেই বানাবেন এই টক-মিষ্টি-ঝাল কদবেলের আচার? দেখুন রেসিপি।

আরও পড়ুনঃ গনুদাদা তুষ্ট হবেই, এই উপায়ে বানান গণেশ চতুর্থীতে তার প্রিয় মোদক

উপকরন
পাকা কদবেল- ১টি
সর্ষের তেল
রসুন- ১ চামচ
শুকনা লঙ্কা– ১টি

images 1 15সাদা ভিনেগার- ১/২ কাপ
চিনি- পরিমানমত
নুন- ১ চামচ
বিট নুন- ১ চা চামচ
শুকনা লঙ্কার গুঁড়ো- ১ চা চামচ
পাঁচফোড়ন গুঁড়ো- ১ চা চামচ

ভাতের স্বাদ বাড়াতে জুরি নেই আচারের, দেখে নিন রেসিপি

sddefault

প্রণালী
প্রথমে ভাল করে কদবেল গুলো ছাড়িয়ে দিন। এরপর ভেতর থেকে কদবেলগুলো বের করে নিন। এরপর ভাল করে কদবেল হাত দিয়ে চটকে চটকে মেখে নিন। এরপর অল্প পরিমানে সর্ষের তেল গরম করে কদবেলের মধ্যে দিয়ে দিন। একে একে এবার কদবেলের মধ্যে রসুন, শুকনো লঙ্কা, ভিনিগার এবং চিনি দিয়ে ভাল করে মেখে নিন। এরপর ভাল করে মিডিয়াম আঁচে খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিন। এরপর একে একে বাকি সমস্ত উপকরন গুলো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এরপর ভাল করে নাড়াচারা করে কয়েক মিনিট গ্যাসে বসিয়ে নামিয়ে ঠাণ্ডা করে কাচের বয়ামে ভরে রাখলেই তৈরি হয়ে যাবে কদবেল বাহার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত