মানুষের শরীরে শুয়োরের কিডনি, অভূতপূর্ব সাফল্য শল্য চিকিৎসায়। প্রতিস্থাপন করার মতো কিডনির অভাবে মানুষের মৃত্যু হয়তো এ বার ঠেকানো সম্ভব হবে। বিকল হয়ে যাওয়া কিডনির কাজ আর ডায়ালিসিসের মাধ্যমে চালিয়ে যেতে হবে না। অন্য প্রাণীর কিডনিকে মানুষের শরীরের মানানসই করেই প্রতিস্থাপন করা যাবে সফল ভাবে। অন্য প্রাণীর থেকে আনা সেই কিডনি মানবদেহে কাজ করবে একেবারে মানুষের কিডনির মতোই। অন্য প্রাণীর কিডনিকে মানবদেহ মেনে নিতে পারবে বিনা বাধায়, বিনা আপত্তিতে।