নির্বাচনের আগে ফিরে এসেছে সারদা কাণ্ড, সিজিও কমপ্লেক্সে ইডির তলব করেছে কুণালকে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন আর হাতে গোনা কয়েকদিনের মধ্যেই। ইতিমধ্যেই ৮ দফা ভোটের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারই মধ্যে আজ বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে আগামী ৯ই মার্চের মধ্যে প্রথম দফার মনোনয়ন জমা দিতে।
সারদা নারদের গল্প এখন অতীত, তৃণমূল ত্যাগ করে একাধিক নেতা নেত্রী সাজিয়ে তুলেছেন পদ্মবন। সময়ের সাথে তাল মিলিয়ে একসময়ে ঘতা করে সাংবাদিক সম্মেলনে প্রকাশ করা নারদের স্টিং ভিডিও নিজেদের ইউটিউব চ্যানেল থেকে উড়িয়ে দিয়েছে বিজেপি।
সুদীপ্তই লিখেছেন চিঠি! মেনে নিল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। সাড়ে ৭ বছর ধরে জেলবন্দি রয়েছেন সারদা-কর্তা সুদীপ্ত সেন। গ্রেফতার হওয়ার এতদিন পর প্রকাশ্যে আসা তাঁর একটি চিঠি গতকাল থেকে শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে।