নজরবন্দি ব্যুরোঃ নির্বাচনের আগে ফিরে এসেছে সারদা কাণ্ড, সিজিও কমপ্লেক্সে ইডির তলব করেছে কুণালকে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন আর হাতে গোনা কয়েকদিনের মধ্যেই। ইতিমধ্যেই ৮ দফা ভোটের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারই মধ্যে আজ বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে আগামী ৯ই মার্চের মধ্যে প্রথম দফার মনোনয়ন জমা দিতে। এসবের মধ্যেই বছর পরে ফের ফাইল খুঁড়ে ফের বেরিয়ে এসেছে সারদা চিটফান্ড কাণ্ড। আর সেই সূত্রেই এনফোর্সমেন্ত ডিরেক্টরের (ইডি) অফিসে ফের ডাক পাঠিয়েছিল রাজ্য শাসকদল তৃণমূলের অন্যতম মুখপাত্র কুনাল ঘোষেকে। প্রসঙ্গত সারদা কেলেঙ্কারিতে প্রথম যাঁদের নাম জড়িয়েছিল তাঁদের মধ্যে অন্যতম ছিলেন কুনাল। সারদা কর্তা সুদীপ্ত সেন ও দেবযানীর গ্রেফতারের পরেই গ্রেফতার হন কুনাল। দীর্ঘ কয়েক বছর জেলেও কাটান তিনি। তদন্তে সাহায্য করতে আজ ED দফতরে যান তিনি।
আরও পড়ুনঃ জুটিতেই বাজিমাত! বাংলায় এখনো ৭০টি সভা করবেন অমিত-মোদি।
২০১৩ সালে গ্রেফতারের পর দীর্ঘদিন জেলেই কাটে কুনালের। তারপর জেল থেকে ছাড়া পেয়ে কিছুদিন নিস্ক্রিয় থাকলেও রাজ্যের তৃণমূল মুখপাত্র হিসেবে স্বহমহিমায় দেখা যাচ্ছে কুণালকে। বিভিন্ন জায়গায় তিনি সক্রিয়ভাবে দলের জন্য কাজ করছেন। যা রাজ্য বিজেপির মাথাব্যাথার অন্যতম কারন হয়ে উঠেছে। আর তার জন্যই ফের পুরনো ফাইল ঘেঁটে কুণালকে এই তলব বলেই মনে করছে তৃণমূল। তাদের অভিযোগ এ বিজেপি ও কেন্দ্রীয় সংস্থা ইডির ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। কেন্দ্রীয় সংস্থা সুত্রে খবর তদন্তে ফের কিছু নতুন তথ্য হাতে আসায় জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল সল্টলেকে সিজিও কমপ্লেক্সে কুণালকে ডেকে পাঠিয়েছে তারা। প্রথমবার গ্রেফতারের সময় বিধাননগর থানার ডেপুটি কমিশনারেট ছিলেন অর্ণব ঘোষ। তিনি দাবি করেছিলেন সুদীপ্ত সেনের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কুনাল।
তারপরেই গ্রেফতার হয়েও জেলের নিভৃতবাসে প্রায় তিন চার বছর কাটে কুনালের। ফিরে এসে তৃণমূলের মুখপাত্র হন তিনি। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে তলব করা হয়েছে তাকে। সারদাকাণ্ডের আর্থিক কিছু বিষয়ে জেরার জন্যই তাকে ডাকা হয়েছে বলে খবর। ইডি সূত্রে খবর, গত সপ্তাহেই তদন্তকারীরা নােটিস পাঠিয়েছিলেন কুণালকে। গতকালই কুণাল জানিয়েছিলেন তিনি সিজিও কমপ্লেক্সে যাবেন ও ইডিকে তদন্তে সাহায্য করবেন।
তার মধ্যে আজকেই ইডির ডাকে সাড়া দিয়ে তদন্তে সাহায্য করতে পৌঁছে গেলেন তিনি। সকাল ১০.৩০টা নাগাদ ইডি’র দপ্তরে পৌঁছন , সূত্রের খবর সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। কয়েকদিন আগে সারদায় অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়কে জেরা করে সিবিআই। এছাড়াও বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে তদন্তকারীদের হাতে এসেছে বেশ কিছু ‘গুরুত্বপূর্ণ’ তথ্য। আর সেই তথ্যের ভিত্তিতেই কুণাল ঘোষকে ফের জেরা করতে চাইছে তদন্তকারী সংস্থা। নোটিস পেয়ে কুণাল নিজেও জানিয়েছিলেন তদন্তের স্বার্থে তিনি যেকোন দিন সাহায্য করতে রাজি। আগেও তিনি করেছেন, এবারও করবেন। সেই মতো আজই সকালে পৌঁছে গিয়েছেন ED-র দফতরে।
তদন্তে সাহায্য, বিধানসভা নির্বাচনের মুখে সারদাকাণ্ডে কুণালকে ডেকে পাঠানাের মধ্যে এখন নতুন করে ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন রাজ্যের শাসক দলের অনেক নেতাই। তাদের ধারনা কুণাল যেহেতু এখন রাজ্য রাজনীতিতে আবারও সক্রিয় হয়ে উঠেছেন ও বিজেপির কাছে বেশ চ্যালেঞ্জ হয়ে পড়েছেন তাই তাঁকে ফের বিপাকে ফেলতেই আবারও তলব করা হয়েছে। যদিও বিজেপির দাবি তদন্তে যেমন উঠে আসছে সেভাবেই ইডি কিংবা সিআইডি চলছে ।



