সেখানেই তাঁর আইনজীবীর দাখিল করা পিটিশনে লেখা ছিল সলমনের নাম । পরে অবশ্য জেরার মুখে ধৃতেরা স্বীকার করে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট- এ গুলি চালানোর ঘটনা। শুধু তাই নয় গুলি চালানোর পর বন্দুক ও গুলি দুই-ই নদীতে ফেলে দিয়েছিল তাঁরা৷ পরে সেই ২টি বন্দুক ও ৩টি ম্যাগাজিন উদ্ধার করেন তদন্তকারীরা৷
তিনি আরও বলেন, ‘ সলমন চায়, ও যেই মেয়েকে বিয়ে করবে, সে যেন স্বামী ও সন্তানদের প্রতি গভীর ভালোবাসা রাখে। সে যেন প্রকৃত স্ত্রী হয়ে ওঠে। আসলে এমন মেয়ে পাওয়া আজকাল খুবই কঠিন। তাই সলমন বিয়ে করছেন না’।
সলমন তাঁর আসন্ন ছবি ‘সিকান্দার’-এর কাজ শেষ করার পরেই নতুন কাজ নিয়ে কথাবার্তা চূড়ান্ত করবেন। অ্যাটলির হাত ধরে শাহরুখের ব্লকবাস্টার হিটের পর এবার সলমনের পালা।
এমনিতেই সলমনের একটা বিগ হিট দরকার। অনেক আশা নিয়ে টাইগার থ্রি তৈরি করেছিলেন তিনি। তবে মারকাটারি সেই ছবি, বক্স অফিসে তেমন ব্যবসা দিতে পারেনি।এবার দেখার যে যদি এই জুটি একসাথে কাজ করে তা হলে সলমনের ভাগ্যে আরও একটা বিগ হিট থাকে কিনা।
তাঁকে স্বাগত জানাতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন খোদ সলমন। শিণ্ডের সঙ্গে করমর্দন করেন সলমন, সলমনের বাবা বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম, রাজনীতিক বাবা সিদ্দিকি ও তাঁর পুত্র জিশান। পরে শিণ্ডে আশ্বস্ত করেন সলমনকে।
এটাও জানেন না যে, লরেন্স বিষ্ণোই একজন গ্যাংস্টার। বরং, এক জনৈক কেউ এই নামে ক্যাব বুক করে, সলমনের বাড়ির ঠিকানা দিয়েছে। ২০ বছর বয়সী ওই যুবক কে গ্রেফতার করে আদালতে পেশ করা হয় যার পরে তাঁকে ২ দিনের পুলিস হেফাজতে পাঠানো হয়।
অনেক দিন আগে থেকেই পরিকল্পনা করে এই ঘটনাটি ঘটানো হয়। সলমনের ফার্ম হাউস ও বান্দ্রার বাড়ি রেইকি করার জন্য পানভেলে একটা ঘর এক মাস ধরে ভাড়া নিয়েছিল বন্দুকবাজরা। পানভেলের এক বাসিন্দার কাছ থেকে ২০,০০০ টাকায় একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছিলেন তাঁরা।