তাঁকে ও তাঁর পরিবারকে খুনের চেষ্টা, অবশেষে গুলিকান্ডে মুখ খুললেন সলমন

Salman Khan:

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অবশেষে, নিজের অ্যাপার্টমেন্টে গুলি চালানোর ঘটনা নিয়ে মুখ খুললেন ভাইজান। পুলিশের সামনে এ নিয়ে বয়ানও রেকর্ড করেছেন বলিউড তারকা৷ গত ১৪ এপ্রিল সলমন খানের অ্যাপার্টমেন্ট গ্যালাক্সির সামনে হঠাৎই গুলিবর্ষণের ঘটনা ঘটে৷ ঘটনায় দায় স্বীকার করে মুম্বইয়ে কুখ্যাত বিষ্ণোই গ্যাং৷ সলমনকে ক্ষমা প্রার্থনা করতে বলে সমাজ মাধ্যমে একটি পোস্টও করেন তারা। সেই গুলিকান্ডে মুখ খুললেন সলমন।

তাঁকে ও তাঁর পরিবারকে খুনের চেষ্টা, অবশেষে গুলিকান্ডে মুখ খুললেন সলমন,
গত ১৪ এপ্রিল সলমন খানের অ্যাপার্টমেন্ট গ্যালাক্সির সামনে হঠাৎই গুলিবর্ষণের ঘটনা ঘটে

সলমন জানান, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে এর আগেও হুমকি পেয়েছিলেন তিনি ও তাঁর পরিবারের সদস্যেরা৷ ২০২৩ সালের মার্চে তার এক কর্মচারীর অফিশিয়াল মেলে একটি মেল আসে৷ সেখানেও বিষ্ণোই গ্যাংয়ের তরফে তাঁকে ও তাঁর পরিবারকে খুন করার হুমকি দেওয়া হয়৷ এরপর তাঁর ওই কর্মচারী বান্দ্রা থানায় এ নিয়ে একটি কেস দায়েরও করেন। এছাড়াও গুলিকান্ডে মুখ খুলে সলমন জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি মাসেই তাঁর পানভেলের ফার্মহাউজে ভুয়ো পরিচয় দিয়ে ঢোকার চেষ্টা করেছিল দু’জন৷

তাঁকে ও তাঁর পরিবারকে খুনের চেষ্টা, অবশেষে গুলিকান্ডে মুখ খুললেন সলমন,
চলতি বছরের জানুয়ারি মাসেই তাঁর পানভেলের ফার্মহাউজে ভুয়ো পরিচয় দিয়ে ঢোকার চেষ্টা করেছিল দু’জন

উল্লেখ্য, সলমনের বাড়ির সামনে গুলির ঘটনায় জড়িত ২ জন সন্দেহ ভাজনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। ২৪ বছর বয়সি ভিকি গুপ্তা এবং একুশ বছর বয়সি সাগর পল নামের দুই যুবককে গ্রেফতার করা হয়৷ এরপর তাঁদের তুলে দেওয়া হয়েছিল মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হাতে৷ এরপর তাদের সূত্র ধরেই তারপর এপ্রিল মাসেই আবার পঞ্জাব থেকে গ্রেফতার হয় গ্যাংয়ের সদস্য সোনু কুমার বিষ্ণোই ও অনুজ থাপন।

তাঁকে ও তাঁর পরিবারকে খুনের চেষ্টা, অবশেষে গুলিকান্ডে মুখ খুললেন সলমন

তাঁকে ও তাঁর পরিবারকে খুনের চেষ্টা, অবশেষে গুলিকান্ডে মুখ খুললেন সলমন,
বিষ্ণোই গ্যাংয়ের তরফে তাঁকে ও তাঁর পরিবারকে খুন করার হুমকি দেওয়া হয়৷

যদিও পরে জেল হেফাজতে থাকাকালীন সলমন ধৃত অনুজ থাপনের মৃত্যু হয়। যান গিয়েছে জেলেই আত্মহত্যা করেছে অনুজ। যদিও তা মানতে রাজি হননি অনুজের পরিবার। সিবিআইকে তদন্তের আর্জি নিয়ে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুজের মা রীতা দেবী। সেখানেই তাঁর আইনজীবীর দাখিল করা পিটিশনে লেখা ছিল সলমনের নাম । পরে অবশ্য জেরার মুখে ধৃতেরা স্বীকার করে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট-এ গুলি চালানোর ঘটনা। শুধু তাই নয় গুলি চালানোর পর বন্দুক ও গুলি দুই-ই নদীতে ফেলে দিয়েছিল তাঁরা৷ পরে সেই ২টি বন্দুক ও ৩টি ম্যাগাজিন উদ্ধার করেন তদন্তকারীরা৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত