HomeTagsPost

Post

TMC: একবারে বদলে যাচ্ছে জেলা সংগঠন, এক ব্যক্তি এক পদে জোর!

মন্ত্রিসভার রদবদল সহ তৃণমূলের সাংগঠনিক বদল নিয়েও কানাঘুষো চলছিল কয়েকদিন। একাধিক বৈঠকের পর রদবদল প্রসঙ্গে সিদ্ধান্ত প্রকাশ করল তৃণমূল নেতৃত্ব। একবারে বদলে যাচ্ছে জেলা সংগঠন, তবে কয়েকটি সাংগঠনিক জেলার ক্ষেত্রে চরম আলোচনা চলছে, সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

TMC: নজরে পঞ্চায়েত নির্বাচন, জেলা সংগঠনেও বিরাট পরিবর্তন

 সোমবার মন্ত্রীসভার বৈঠক নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। এবিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন, বুধবার মন্ত্রীসভায় বদল হতে চলেছে। সেই বৈঠকের শেষে তৃণমূলের জেলা পদাধিকারীদের একাধিক রদবদল করল তৃণমূল। এ থেকেই স্পষ্ট,  তৃণমূলের নজরে পঞ্চায়েত নির্বাচন রয়েছে। তাই শুধুমাত্র মন্ত্রীসভা নয়, জেলা সংগঠনেও রদবদল করল তৃণমূল।  

“বাংলার সাহিত্য সমাজ, তুমি চেতনা হারাইয়াছ?” মমতার পুরষ্কার প্রাপ্তিতে খোঁচা শুভেন্দুর

পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির ‘রিট্রিভার্সিপ’ পুরস্কার পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ঘটনায় ফেসবুক পোস্টে খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী। তিনি ফেসবুকে লেখেন, “সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আজ আমাদের মধ্যে উপস্থিত থাকলে হয়তো লিখতেন: “বাংলার সাহিত্য সমাজ, তুমি চেতনা হারাইয়াছ?”

মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট, গ্রেফতার সিপি(আই)এম ও কংগ্রেস কর্মী

মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট স্যোশাল মাধ্যমে। গ্রেফতার কংগ্রেস ও সিপি(আই)এম কর্মী। ধৃতদের নাম মোজাম্মেল হক এবং শফিকুল আলম। অভিযোগ, মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেন তাঁরা। তাঁদের থানায় আটক করা হয়েছে।

Kabir Suman: অক্ষম মানুষই কটুক্তি করে, ক্ষমা চেয়ে বিতর্কের অবসান ঘটালেন কবীর সুমন

অক্ষম মানুষই কটুক্তি করে। সত্যিকারের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা যদি থাকত তাহলে কি আর খিস্তি করতাম। আমাদের দেশে যারা একদিন বিদেশী প্রভুত্বের অত্যাচারের প্রতিশোধ নিয়েছিলেন তাঁরা তো খিস্তি করেননি। সেই ক্ষমতা আমার নেই তাই গালাগাল। অক্ষমের হাতিয়ার।

Trending Now