HomeTagsHawker Eviction

Hawker Eviction

বিহার-ঝাড়খণ্ডের বাসিন্দাদের দখলেই কলকাতার ফুটপাথ, বলছে পুরসভার সমীক্ষা

ভিনরাজ্যের বাসিন্দাদের দখলে চলে যাচ্ছে কলকাতার ফুটপাথ, এ নিয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কেও সরব হতে দেখা গিয়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কলকাতা পুরসভার ১৫০ জন পুরকর্মীকে হকার সমীক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমীক্ষার কাজ করতে এক একটি হকার জোনে ১০টি করে দল নামে। প্রতিটি দলে ছিল চার-পাঁচ জন প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী। মোট ৪০টি এমন দল বিভিন্ন এলাকায় কাজ করেছে।

পুনর্বাসন ছাড়া বাঙালি হকার উচ্ছেদ চলবে না, পুরসভায় স্মারকলিপি জমা দিল বাংলা পক্ষ

গত ২৪ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ফুটপাথ, সরকারি জমি বহিরাগতদের হাত থেকে দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে রাজ্য সরকারের তরফে অভিযানও শুরু হয়। তবে, আপাতত জায়গা খালি করতে এক মাসের সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Trending Now