ফের ঢাকা পড়ুয়াদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষে রণক্ষেত্র আকার নিল ঢাকার নিউমার্কেট এলাকা। সোমবার রাত থেকেই ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষে উত্তপ্ত রাজধানী। দুই পক্ষের মধ্যে চলে সংঘর্ষ। মাঝরাতে সংঘর্ষ থামলেও মঙ্গলবার থেকে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। বন্ধ রয়েছে মীরপুর রোডে যান চলাচল।