নজরবন্দি ব্যুরোঃ ফের ঢাকা পড়ুয়াদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষে রণক্ষেত্র আকার নিল ঢাকার নিউমার্কেট এলাকা। সোমবার রাত থেকেই ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষে উত্তপ্ত রাজধানী। দুই পক্ষের মধ্যে চলে সংঘর্ষ। মাঝরাতে সংঘর্ষ থামলেও মঙ্গলবার থেকে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। বন্ধ রয়েছে মীরপুর রোডে যান চলাচল।
আরও পড়ুনঃ Anish Khan Death: ক্ষমা চাইবেন আনিসের বাবা, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
অন্যদিকে, ছাত্রদের সঙ্গে সংঘর্ষের কারণে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। আগামী ৫ মে অবধি থাকবে ঢাকা কলেজ। আজ সন্ধের মধ্যে সমস্ত আবাসিক খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম মইনুল হোসেনের তরফে। স্থগিত রাখা হয়েছে পরীক্ষা এবং পঠনপাঠন।

জানা গিয়েছে, ঢাকার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের সঙ্গে রাত ১২ নাগাদ সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এই মুহুর্তে পুরো এলাকা থমথমে। পুলিশ নামলেও পরিস্থিতি সামাল দিতে ব্যররথ হয়। তাই পুলিশকে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়।

ঢাকা কলেজের একাধিক ছাত্রদের তরফে জানানো হয়েছে, তাঁদের এক সহপাঠীর ওপর নিউমার্কেটের ব্যবসায়ীরা হামলা চালিয়েছেন।এরপরেই কয়েকশো ছাত্র লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বের হয়ে নিউমার্কেটে যান। ওই এলাকার দোকান ভাঙচুর করা হয়। এর পাশাপাশি কিছু ব্যবসায়ীকেও মারধর করা হয়। এরপরই নিউমার্কেটের ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে বেরোলে দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে সংঘর্ষ।
ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষে উত্তপ্ত রাজধানী, বন্ধ ইন্টারনেট পরিষেবা

অপরদিকে ব্যবসায়ীরা জানাচ্ছেন, রাতে ঢাকা কলেজের কয়েকজন ছাত্র নিউমার্কেটের একটি দোকানে খাবার খেতে আসে। তাঁরা খেয়ে টাকা না দিয়েই চলে যাচ্ছিল। এ নিয়ে ছাত্রদের সঙ্গে দোকানের লোকজনের তর্কাতর্কি হয়। এরপরই ঢাকা কলেজের ছাত্ররা দোকান ভাঙচুর করে বলে অভিযোগ।



