Anish Khan Death: ক্ষমা চাইবেন আনিসের বাবা, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আদালতের অবমাননা করেছেন। তাই ক্ষমা চাইবেন আনিসের বাবা। মঙ্গলবার এমনটাই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। হলফনামা জমা দিয়ে আনিসের বাবা সালেম খানকে ক্ষমা চাওয়ার কথা জানিয়েছেন তিনি। অভিযোগ, যে আদালতের কাছে বিচার চাইতে উপস্থিত হয়েছেন, সেই আদালতের অবমাননা করেছেন তিনি। নাহলে মামলা থেকে সরে দাঁড়াবেন তিনি।

আরও পড়ুনঃ Rampurhat Incident: আশীষ বন্দ্যোপাধ্যায় আনারুলকে বলে এই ঘটনা ঘটিয়েছেন, বিস্ফোরক মিহিলাল শেখ

উল্লেখ্য, সোমবার সিটের রিপোর্ট জমাদেওয়ার কথা ছিল রাজ্যের আইনজীবীর। কিন্তু বিচারপতি অনুস্পস্থিত থাকার কারণে মামলা হয়নি। ঘটনার পিছনে মুখ্যমন্ত্রী বিচারপতিকে চাপ দিচ্ছেন এই অভিযোগ তুলেছিলেন আনিসের বাবা। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতুই রাজশেখর মান্থা। যে মন্তব্য বিচারপতির উদ্দেশে করা হয়েছে তাতে এই মামলা থেকে তাঁর সরে দাঁড়ানো উচিত।

আনিসের 'ফেভারিট' কে? মৃত ছাত্রনেতার রাজনৈতিক পরিচয় নিয়ে ধন্দ - Anis khan death case west bengal student leader: what is anis khan political identity know details sbm - Aaj Tak Bangla

আনিসের বাবার হয়ে আদালতে মার্জনা চান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, সালেম খান গ্রামের মানুষ, সৎ ও ভদ্র মানুষ। হয়তো তিনি আবেগের বশে এই ধরনের মন্তব্য করেছেন। পুত্রকে হারিয়ে তিনি দুর্বল হয়ে পড়েছেন। কিন্তু বিচারব্যবস্থার প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। সমস্ত আইনজীবীদের অনুরোধে মামলা থেকে সরে দাঁড়ানঅনি বিচারপতি।

ক্ষমা চাইবেন আনিসের বাবা, সাফ নির্দেশ আদালতের 

ক্ষমা চাইবেন আনিসের বাবা, সাফ নির্দেশ আদালতের 
ক্ষমা চাইবেন আনিসের বাবা, সাফ নির্দেশ আদালতের

পরে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বিচারপতিকে বলেন, মামলাকারী কাছে এমন মন্তব্য আশা করা যায় না ঠিকই। কিন্তু দয়া করে আপনি মামলাটি ছেড়ে দেবেন না। এদিন রাজ্যের তরফে ৮২ পাতার রিপোর্ট জমা দেওয়া হয়। রিপোর্টের প্রতিলিপি দেওয়া হবে বিকাশরঞ্জন ভট্টাচার্যকে। তিনি রিপোর্টের গোপনীয়তা বজায় রাখবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত