নজরবন্দি ব্যুরোঃ গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক তাঁকে। মঙ্গলবার এই দাবীতে ঢাকার নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ বিএনপির। গুরুতর অসুস্থ খালেদা জিয়া -র এখনও অবধি রক্তক্ষরণ চলছে।
আরও পড়ুনঃ Twitter CEO: ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল, টুইটারে নতুন সিইও


এদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এখনও অবধি রক্তক্ষরণ অব্যাহত রয়েছে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাক নিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করে প্রতিবাদ সভা।
খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বিষয়ে মির্জা ফাকরুল বলেন, গতকাল রাত ১২ টা নাগাদ ডা. জাহিদ আমাকে ফোন করে দ্রুত হাসপাতালে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেন। রাতে গিয়ে তিনি দেখেন চিকিৎসকরা প্রত্যেকেই খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে চিন্তিত। সন্ধেবেলা থেকে রক্তক্ষরণ অনবরত চলছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি আরও বলেন, মানুষের অধিকার আদায়ের জন্য, ভোটদানের অধিকার প্রতিষ্ঠানের জন্য, গণতন্ত্র পুন্রায় উদ্ধারের জন্য দেশনেত্রীর মুক্তির জন্য তরুণ যুব সমাজকে এগিয়ে আসতে হবে। এমনকি সরকারকে সরানোর হুমকিও দিয়েছেন তিনি।



দুর্নীতি মামলায় দোষী খালেদা জিয়া এই মুহুর্তে শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দীর্ঘদিন ধরে হাসপআতালে ভর্তি থাকার পর এই বাড়ি ফেরেন তিনি। ফের ১৩ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বুহু বছর ধরে আর্থারাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের একাধিক সমস্যায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার কথা বলতে পারছিলেন না তিনি। ১১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিদেশে চিকিৎসার জন্য আবেদন জানান তাঁর ভাই। কিন্তু এখনও অবধি কোনও উত্তর মেলেনি।
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, সরকার ফেলার হুঁশিয়ারি বিএনপির

অন্যদিকে, খালেদা জিয়াকে চিকিৎসার অনুমতি দেওয়া না হলে চট্টগ্রাম থেকে সরকারের পতনের ডাক দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন। আওয়ামী লিগের উদ্দেশ্যে হুঁশিয়ারি, ক্ষমতা ছেড়ে নির্বাচন করান। বিএনপি আছে নাকি নেই বুঝতে পারবেন।







