ক্ষোভের আগুন বেড়েছে সাংগঠনিক কাজে একাধিক নেতৃত্বের বদলকে কেন্দ্র করেও। পুরসভা নির্বাচনের আগে পুরভোটের দায়িত্ব কতটা সামলাতে পারবেন নতুন নেতারা? কারণ নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের ভুগোল অজানা!
এবার সরকারি হোমের সুরক্ষার তর্জায় শাসক-বিরোধী। ফের কাঠ গড়ায় উঠে এসেছে রাজ্যের সরকারি হোমের পরিষেবা এবং সুরক্ষার বিষয়। ঘটনার কেন্দ্রে উঠে এসেছে রাজ্যের লিলুয়ার সরকারি হমের নাম। সেখনে এক নাবালিকার ওপর 'সিনিয়র' দিদিদের অত্যাচারের নমুনা দেখে শুধু নির্যাতিতার পরিবারই নয় চমকে উঠেছে রাজ্যবাসী।