নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের ভুগোল অজানা! রাজ্য বিজেপিতে বাড়ছে ক্ষোভ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের নতুন সাংগঠনিক কমিটি গঠনকে কেন্দ্র করে গেরুয়া শিবিরে ক্ষোভের অন্ত নেই। সেই ক্ষোভের আগুন বেড়েছে সাংগঠনিক কাজে একাধিক নেতৃত্বের বদলকে কেন্দ্র করেও। পুরসভা নির্বাচনের আগে পুরভোটের দায়িত্ব কতটা সামলাতে পারবেন নতুন নেতারা? কারণ নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের ভুগোল অজানা!

আরও পড়ুনঃ নিয়োগে আরও স্বচ্ছতা থাকলে ভাল হত, বিদায় বেলায় বিস্ফোরক SSC-র প্রাক্তন চেয়ারম্যান!

এই তালিকায় রয়েছেন হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায়। যাকে দেওয়া হয়েছে বর্ধমান বিভাগের দায়িত্ব। দ্বিতীয় স্থানে রয়েছেন আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পল। কলকাতার এক নেতাকে পাঠানো হয়েছে উত্তরবঙ্গ জোন দেখার জন্য। হাওড়ার এক নেতা পেয়েছেন মেদিনীপুরের দায়িত্ব। একইভাবে মেদিনীপুরের নেতা তমলুক জেলার প্রাক্তন সভাপতি রাজ্য সম্পাদক নবারুন নায়েককে দেওয়া হয়েছে চন্দননগরের দায়িত্ব। প্রত্যেকেই রাজনীতিতে নতুন না হলেও একেবারে নতুন জায়গার দায়িত্বে।

হুগলী এবং মেদিনীপুরের ইনচার্জ করা হয়েছে দীপক বর্মন এবং মনোজ পাণ্ডেকে। দুই নেতাই এই দুই জেলার সম্পর্কে বিশেষভাবে অবগত নন। পুরভোটের আগে দুই নেতার জেলা সম্পর্কে অবগত হতে সময় লেগে যাবে অনেকটা। দক্ষিণ ২৪ পরগণার দায়িত্ব দেওয়া হয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়কে। উত্তর ২৪ পরগণার ইনচার্জ করা হয়েছে অশোক দিন্দাকে। হুগলীর ইনচার্জ করা হয়েছে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। হাওড়ার নেতা অনুপম মল্লিককে পাঠানো হয়েছে পুরুলিয়ার দায়িত্বে। যুবনেতা উমেশ রাই পেয়েছেন মেদিনীপুরের।

নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের ভুগোল অজানা, ক্ষোভ বাড়ছে বিজেপিতে 

নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের ভুগোল অজানা, ক্ষোভ বাড়ছে বিজেপিতে 
নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের ভুগোল অজানা, ক্ষোভ বাড়ছে বিজেপিতে

সম্প্রতি রাজ্য কমিটিতে বিরাট বদল এনেছে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। জেলা কমিটিতেও বদল করা হয়েছে। বিধানসভা নির্বাচনের ভরাডুবি থেকে দলকে চাঙ্গা করতে গিয়ে বিপদ ডেকে আনছে বিজেপি? প্রশ্ন উঠতে শুরু করেছে এখন থেকে। সেইসঙ্গে একাধিক বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ নিয়েও জেরবার বঙ্গ বিজেপির নেতারা। সামনে চার পুর এলাকার নির্বাচন। তা শেষ হলেই বাকি সমস্ত এলাকার ভোট। তার আগে কী ক্ষতে প্রলেপ দিতে পারবে পদ্ম শিবির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত